সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
বগুড়ায় জাতীয় সমবায় দিবসের বর্ণাঢ্য শোভাযাত্রা ও পণ্য মেলা
প্রকাশ: রোববার, ৮ নভেম্বর, ২০২৬, ৭:৩৪ পিএম   (ভিজিট : ১৭)
বগুড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, পণ্য প্রদর্শনী মেলা, পুরস্কার বিতরণ, সমিতি স্বীকৃতি ও আলোচনা সভা করা হয়েছে। ক্ষুদ্র সঞ্চয় পুঁজিতে রূপান্তর, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন, পণ্য উৎপাদনসহ বিপণন ব্যবস্থার উন্নয়ন ঘটাচ্ছে সমবায়। উদ্যোক্তার পণ্য প্রদর্শনী আর্থিক সক্ষমতা বৃদ্ধির সুযোগ, সমবায়ের গুরুত্ব ও সম্ভাবনার বার্তা দিয়েছে। 

'করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ' প্রতিপাদ্যে রবিবার (৮ নভেম্বর) বগুড়া জেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। সমবায়ভিত্তিক উদ্যোগের প্রসার ঘটাতে পণ্য প্রদর্শনী মেলা আয়োজন করে জেলা প্রশাসন ও সমবায় বিভাগ। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা, সমবায় খাতে বিশেষ অবদান রাখায় পুরস্কৃত হন ব্যক্তি, সমিতিসহ সেরা উদ্যোক্তা। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. রেজাউল করিম বাদশা এমপি। সভাপতিত্ব করেন বগুড়া জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আসাদুজ্জামান, বগুড়া সমবায় ব্যাংক লিমিটেডের সভাপতি ও বিএনপির সহ-সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল। 

জেলা সমবায় অফিসার সাজরাতুল আলম তৌহিদ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কেএম খায়রুল বাশার উপস্থিত ছিলেন। 

বক্তারা বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়ন, স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন ও মানুষের জীবনমান উন্নয়নে সমবায় সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা বাড়ানো হচ্ছে। প্রান্তিক জনগোষ্ঠী বিনিয়োগ করে উৎপাদন কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন। সম্মিলিত উদ্যোগসহ পারস্পরিক সহযোগিতার মাধ্যমে অর্থনৈতিক সক্ষমতা এবং সামাজিক উন্নয়ন ত্বরান্বিত হবে।

আজকালের খবর/বিএস 









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft