সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
উলিপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
প্রকাশ: রোববার, ৮ নভেম্বর, ২০২৬, ৪:৩৭ পিএম   (ভিজিট : ২২)
কুড়িগ্রামের উলিপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ নভেম্বর) সকাল ১১টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি উলিপুর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়।

দিবসটি উপলক্ষে বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সদস্যসচিব হায়দার আলী মিঞা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওবায়দুর রহমান বুলবুল, পৌর বিএনপির সদস্যসচিব সোলায়মান সরদার, পৌর বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ, যুগ্ম আহ্বায়ক এরশাদুল হাবিব নয়ন, উপজেলা যুবদলের আহ্বায়ক তৌফিকুর রহমান লাভলু, সদস্যসচিব সামিউল ইসলাম শামীম, উপজেলা মহিলা দলের সভানেত্রী রিনা বেগম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল হাসানাত রাজিব ও পৌর যুবদলের সদস্যসচিব তৌফিকুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবার, শহীদ বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উত্তরোত্তর সাফল্য ও মঙ্গল কামনা করা হয়।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft