সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
মধুপুরে পৃথক অভিযানে, ৮ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-৩
প্রকাশ: রোববার, ৮ নভেম্বর, ২০২৬, ৪:০৯ পিএম   (ভিজিট : ২০)
টাঙ্গাইলের মধুপুরে পৃথক দুটি মাদকবিরোধী অভিযান চালিয়ে মোট ৮ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে মধুপুর থানা পুলিশ।

শনিবার (৭ নভেম্বর) উপজেলার চুনিয়া ও আউশনারা ইউনিয়নের মোটেরবাজার এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। মাদক বিরোধী অভিযান চলমান থাকা অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম ফজলুল হকের সার্বিক দিকনির্দেশনায় প্রথম অভিযানটি পরিচালনা করেন এসআই রফিকুল ইসলাম। এ সময় এএসআই মোস্তাইন, এএসআই আরিফসহ সঙ্গীয় ফোর্স চুনিয়া এলাকায় অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজা উদ্ধার করেন। অভিযানে চুনিয়া সরকারপাড়া এলাকার আতিকুর রহমান রিপনকে গ্রেপ্তার করা হয়।
 
অন্যদিকে, পৃথক আরেকটি অভিযানে এসআই কামরুল ইসলাম ও এএসআই পিন্টু তালুকদারের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স আউশনারা ইউনিয়নের মোটেরবাজার এলাকায় অভিযান চালায়। এ সময় ২ কেজি গাঁজাসহ আনছার আলী (৪০) ও জয়নাল আবেদীন (২৯) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়।


পুলিশ সূত্রে জানা গেছে, দুটি অভিযানের ঘটনায় মধুপুর থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। রবিবার (৮ নভেম্বর)সকালে  গ্রেপ্তারকৃত আসামীদেরকে  বিজ্ঞ  আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান, মধুপুর থানা অফিসার ইনচার্জ একে এম ফজলুল হক।


আজকালের খবর/রাশেদুল মিলন 










Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft