রবিবার ২৩ আগস্ট ২০২৬
সুন্দরগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার-১
প্রকাশ: শনিবার, ৬ জুন, ২০২৬, ৪:৫৪ পিএম  আপডেট: ০৬.০৬.২০২৬ ৫:০১ পিএম  (ভিজিট : ৫৭৫)
গাইবান্ধার সুন্দরগঞ্জে আম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ৪ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আজাহার আলী (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৬ জুন) দুপুরে সুন্দরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আবু ইকবাল পাশা বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃত আজাহার আলী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের উত্তর সাতগিরি গ্রামের মৃত আমিন উদ্দিনের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, গত ১ জুন বিকেল ৩টার দিকে পরিবারের সদস্যরা বাড়ির কাজে ব্যস্ত থাকার সুযোগে প্রতিবেশী আজাহার আলী শিশুটিকে আম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে নিজের বাড়িতে নিয়ে যায়। সেখানে সে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। শিশুটির চিৎকার শুনে তার দাদি ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্ত দ্রুত পালিয়ে যায়। পরে শিশুটি পরিবারের সদস্যদের কাছে ঘটনার বিস্তারিত বর্ণনা দেয়।

এ ঘটনায় শিশুটির দাদি বাদী হয়ে শুক্রবার (৫ জুন) সুন্দরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে।

সুন্দরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আবু ইকবাল পাশা বলেন, “ঘটনার পরপরই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।”


আজকালের খবর / রাশেদুল মিলন









আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft