বৃহস্পতিবার ২৭ আগস্ট ২০২৬
মালদ্বীপে শ্রীলঙ্কান নাগরিকের ছুরিকাঘাতে বাংলাদেশি আহত
প্রকাশ: রোববার, ৩১ মে, ২০২৬, ৮:০৮ পিএম   (ভিজিট : ১২৫৪)
মালদ্বীপে শ্রীলঙ্কার এক নাগরিকের ছুরিকাঘাতে মো. মজিব (২৮) নামে এক প্রবাসী বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি মালদ্বীপের থিনাধু দ্বীপের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত মো. মজিবের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের মোকাম বাড়িতে।

জানা গেছে, গতকাল রাত আনুমানিক ১১টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, এক শ্রীলঙ্কান নাগরিকের ছুরিকাঘাতে তিনি গুরুতর আহত হন। পরে দ্রুত তাঁকে উদ্ধার করে থিনাধু দ্বীপের হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। ঘটনার বিস্তারিত কারণ এবং এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পদক্ষেপ সম্পর্কে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি।

পরিবার, স্বজন ও প্রবাসী বাংলাদেশিরা মো. মজিবের দ্রুত সুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন। তাঁরা মহান আল্লাহতাআলার কাছে তাঁর আশু আরোগ্য ও সুস্থতা প্রার্থনা করেন।

আজকালের খবর/কবির








আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft