বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
ঢাকা চট্টগ্রাম মহাসড়কে সোনারগাঁয়ে ৭ কিলোমিটার যানজট
প্রকাশ: রোববার, ২৪ মে, ২০২৬, ১০:৪১ এএম  আপডেট: ২৪.০৫.২০২৬ ১:০২ পিএম  (ভিজিট : ১১৯)
কুমিল্লার দাউদকান্দি এলাকায় সড়ক দুর্ঘটনা ও গাড়ি বিকল হওয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

রবিবার (২৪ মে) সকাল থেকে কয়েক কিলোমিটারজুড়ে যানবাহন আটকে পড়ায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। শুধুমাত্র যাত্রী নয় পরিবহনশ্রমিক ও পণ্যবাহী যানবাহনের চালকরা পড়েছেন বিপাকে।

সকাল সাড়ে ৭টা থেকে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে যানজট শুরু হয়। পরে তা ধীরে ধীরে বিস্তৃত হয়ে মেঘনা টোলপ্লাজা থেকে মদনপুর বাসস্ট্যান্ড ছাড়িয়ে যায়। সৃষ্টি হয় প্রায় ৭ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজট।

সরেজমিনে দেখা যায়, দীর্ঘ সময় যানবাহন না চলায় গাড়ি থেকে নেমে যান যাত্রীরা। অনেকেই হেঁটেই গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন নারী, শিশুসহ দূরপাল্লার যাত্রীরা।তীব্র গরম ও দীর্ঘ অপেক্ষা এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

ট্রাকচালক মিজান মিয়া বলেন,ঢাকা থেকে গার্মেন্টসের মালামাল নিয়ে কুমিল্লার উদ্দেশ্যে রওনা দিয়েছি। কিন্তু যানজট থাকায় এখনো রাস্তায় বসে আছি।এভাবে ঈদের আগে যানজট চলতে থাকলে আমাদের পরিবার নিয়ে ঈদ করাটাই কষ্ট হয়ে যাবে।

হানিফ পরিবহনের যাত্রী বিলকিস বেগম বলেন,ঈদ উপলক্ষে একটু আগেই নোয়াখালী গ্রামের বাড়ীতে যাওয়ার জন্য রওয়ানা হয়েছি।কিন্তু রাস্তায় যানজটের কারণে অসুস্থ হয়ে যাচ্ছি। কখন যানজট শেষ হয় আল্লাহ পাক জানেন।

পিকআপ চালক শাহাবুদ্দিন বলেন, কুমিল্লা থেকে ফেরার পথে মহাসড়কে দীর্ঘ যানজট দেখতে পান তিনি। তার ধারণা, দাউদকান্দি এলাকায় দুর্ঘটনা ও গাড়ি বিকলের কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ বলেন, দাউদকান্দি এলাকায় একটি গাড়ি বিকল হওয়ায় মহাসড়কে যানবাহনের চাপ বেড়ে যায়। পরে বিকল গাড়িটি সরিয়ে নেওয়া হয়েছে। যানজট ধীরে ধীরে কমতে শুরু করেছে এবং অল্প সময়ের মধ্যেই যান চলাচল স্বাভাবিক হবে বলে আশা করছি।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft