রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৬
সোনারগাঁয়ে অটোচালককে পিটিয়ে হত্যার অভিযোগ, প্রতিবাদে সড়ক অবরোধ
প্রকাশ: বুধবার, ২০ মে, ২০২৬, ১২:৫৮ পিএম  আপডেট: ২০.০৫.২০২৬ ১:০২ পিএম  (ভিজিট : ২২০)
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ১০ টাকা চাঁদা না দেওয়ায় চাঁদাবাজের হামলায় এক অটোচালক নিহত হয়েছেন।
উপজেলার দড়িকান্দি বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত অটোচালক মোঃ মমিন একই উপজেলার নাজিরপুর এলাকার আব্দুল হাকিমের ছেলে।

নিহতের স্বজনরা জানান, রোববার (১৭ মে) বিকেলে দড়িকান্দি বাসস্ট্যান্ডে লাইনম্যান শাহিন অটোচালক মমিনের নিকট থেকে ১০টাকা চাঁদা নেওয়ার কিছুক্ষণ পর আবারও চাঁদা দাবি করে। এ সময় অটোচালক তাকে পুনরায় চাঁদা না দেওয়ার বাকবিতন্ডার একপর্যায়ে শাহিনের হাতে থাকা লাঠি দিয়ে অটোচালকের মাথায় এলোপাতাড়ি আঘাত করলে ঘটনাস্থলেই সে মারত্নক আহত হয়ে জ্ঞান হারিয়ে ফেলে। 

এ সময় উপস্থিত অন্যান্য চালকদের সহযোগীতায় তাকে উদ্ধার করে ঢাকায় একটি হাসপাতালে ভর্তি করা হয়। দুই দিন চিকিৎসাধীন থাকার পর বুধবার (২০ মে) সকালে সে মৃত্যু বরণ করে। ঘটনার পর থেকেই শাহিন পলাতক রয়েছে।

এদিকে  সকালে অটোচালকের মৃত্যুর খবর পেয়ে ঢাকা চট্রগ্রাম মহাসড়ক অবরোধ করে বিচার দাবী করে বিক্ষোভ করেন এলাকাবাসী।
 পরবর্তীতে ঘটনাস্থলে সোনারগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ গোলাম সারোয়ার বলেন,এ ঘটনায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। জড়িত আসামীকে গ্রেপ্তার করতে আমাদের অভিযান অব্যাহত আছে।

আজকালের খবর / রাশেদুল মিলন










Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft