রবিবার ২ আগস্ট ২০২৬
দৌলতপুরে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন
প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৪:৩০ পিএম   (ভিজিট : ১২০)
জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা সুরক্ষিত ভূমি সমৃদ্ধ ভবিষ্যৎ, শ্লোগান নিয়ে কুষ্টিয়ার দৌলতপুরে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকালে দৌলতপুর ভূমি অফিসের আয়োজনে মেলার উদ্বোধন করেন,কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা।


মেলা উপলক্ষে উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে আলোচনা সভা ও ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 


উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য গুহর সভাপতিত্বে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাস,দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ জহিরুল ইসলাম, দৌলতপুর প্রেস ক্লাব ডিপিসিএর সভাপতি আব্দুল আলীম সাচ্চু, সাংবাদিক শাহীন রেজা, সাংবাদিক আব্দুর রাজ্জাক সহ ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী, সেবা গ্রহীতারা ও প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

তিনদিন ব্যাপী আয়োজিত এই মেলায় ভূমি সংক্রান্ত নানা সেবা প্রদান করা হবে। 



আজকালের খবর / রাশেদুল মিলন








আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft