শনিবার ● ৭ নভেম্বর ২০২৬
রামগতিতে পুলিশের অভিযানে ২০৫ পিস ইয়াবাসহ আটক-২
প্রকাশ: সোমবার, ১৮ মে, ২০২৬, ৩:১২ পিএম   (ভিজিট : ১৪৯)
লক্ষ্মীপুরের রামগতিতে পুলিশের বিশেষ অভিযানে ২০৫ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা বিক্রির ১৪ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এ সময় দুই মাদক কারবারিকে আটক করা হলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও দুইজন পালিয়ে যায়।

রোববার (১৭ মে) রামগতি থানার একটি চৌকস টিম উপজেলার চর আফজল এলাকার ৫ নম্বর ওয়ার্ডে অভিযান পরিচালনা করে এ সফলতা অর্জন করে।

আটককৃতরা হলেন, ছামেনা বেগম (৪৫) ও আব্দুল সহিদ (৬৫)। তারা চর আফজল এলাকার নাছির দুবাইয়ের বাড়ির বাসিন্দা।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাদের কাছ থেকে ২০৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১৪ হাজার টাকা উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মো. আলতাফ (৩০) ও মো. রাসেল (২৫) নামে আরও দুই মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।

এ ঘটনায় রামগতি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলার এফআইআর নং-১৪ এবং জি আর নং-১০৫, তারিখ ১৭ মে ২০২৬।

পুলিশ আরও জানিয়েছে, পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং মামলার তদন্ত চলমান আছে।

 
আজকালের খবর / রাশেদুল মিলন







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft