বৃহস্পতিবার ● ১৫ অক্টোবর ২০২৬
ফুলবাড়ীয়ায় ২২ কোটির সড়ক সংস্কার কাজের উদ্বোধন
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৮:১০ পিএম   (ভিজিট : ২০৪)
ময়মনসিংহের ফুলবাড়ীয়া থেকে আছিম সড়কের বেহাল দশা দূর করতে ১৮ কিলোমিটার সড়ক সংস্কার কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। 

বৃহস্পতিবার দুপুরে স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ মু. কামরুল হাসান এমপি আনুষ্ঠানিকভাবে এই উন্নয়ন কাজের উদ্বোধন করেন। ময়মনসিংহ সড়ক ও জনপথ (সওজ) বিভাগের অধীনে প্রায় ২২ কোটি টাকা ব্যয়ে এই বৃহৎ সংস্কার কাজ শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে সড়কটির জরাজীর্ণ অবস্থার কারণে সাধারণ মানুষ ও যানবাহন চালকদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল। সংস্কার কাজ সম্পন্ন হলে এলাকার যাতায়াত ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে। 

উদ্বোধনকালে অধ্যক্ষ মু. কামরুল হাসান এমপি বলেন, "অনেক বাধা বিপত্তি পেরিয়েও আমি সবার এমপি হিসেবে উন্নয়ন কাজ করে যাচ্ছি। এই সড়কটি সংস্কার হলে জনগণের দীর্ঘদিনের কষ্ট লাঘব হবে। কাজের গুণগত মান বজায় রাখতে আমি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা চাই।" ময়মনসিংহ সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী খ. মো. শরীফুল আলম জানান, সড়কটির গুরুত্ব বিবেচনা করে দ্রুততম সময়ের মধ্যে মানসম্মত কাজ সম্পন্ন করতে তারা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সওজ উপ-বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মানিক চন্দ্র সাহা, উপজেলা জামায়াতের আমীর ফজলুল হক শামীম, ডা. আ. রাজ্জাক, জামায়াত নেতা এসএম শাহজাহান ও ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ। উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে কাজের শুভ সূচনা করা হয়।


আজকালের খবর/কাওছার আল হাবীব







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft