রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৬
সোনারগাঁয়ে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান: জরিমানা আদায়
প্রকাশ: বুধবার, ১৩ মে, ২০২৬, ৭:০৭ পিএম   (ভিজিট : ২০৮)
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা  বাজার এলাকার বিভিন্ন কারখানা ও ফার্মেসিতে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়।  

বুধবার (১৩ মে ২০২৬) দুপুর ১২টার দিকে এ অভিযান পরিচালিত হয়। 

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলার সহকারী পরিচালক  হৃদয় রঞ্জন বনিক। মোগরাপাড়া চৌরাস্তা বাজার সংলগ্ন  হাবিবপুর এলাকায় অবস্থিত  বিভিন্ন কারখানা ও  ফার্মেসিতে  অভিযান পরিচালনা করা হয়। 

অভিযানে আদি মিষ্টি ভুবন নামে মিষ্টি তৈরির কারখানায় নোংড়া পরিবেশে মিষ্টি উৎপাদন, মিষ্টিতে রং মিশ্রণ ও বিভিন্ন প্রকার মিশ্রণের চিত্র পাওয়া যায়। উক্ত প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ২০,০০০ টাকা জরিমানা করা হয়। অভিযানে ভাই ভাই পোল্ট্রি ফিড ও মেডিসিন কর্ণার নামক প্রতিষ্ঠানের ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ভ্যাকসিনসহ বিভিন্ন  ওষুধ পাওয়া যায়।  ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী উক্ত প্রতিষ্ঠানকে ৩০,০০০ টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, ভোক্তাদের স্বাস্থ্য ও অধিকার সুরক্ষায় বাজার তদারকি জোরদার করা হয়েছে। ভবিষ্যতে কোনো প্রতিষ্ঠান এ ধরনের অনিয়মে জড়িত হলে তাদের বিরুদ্ধে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে সতর্ক করা হয়। 

অভিযানে সার্বিক সহযোগিতা করেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইনের উপপরিদর্শক আনোয়ারের নেতৃত্বে  একটি চৌকস টিম।  

আজকালের খবর/বিএস 









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft