রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৬
৬'শ জলাতঙ্ক ভ্যাক্সিন দিলেন এমপি মান্নান
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৫:০৬ পিএম   (ভিজিট : ১৬৪)
নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি আজহারুল ইসলাম মান্নান বলেন, জলাতঙ্ক একটি প্রাণঘাতী রোগ। সময়মতো ভ্যাকসিন না পেলে অনেক ক্ষেত্রে রোগীর জীবন ঝুঁকির মধ্যে পড়ে। সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে এবং দরিদ্র রোগীদের কষ্ট লাঘবে এই ভ্যাকসিন প্রদান করা হয়েছে। মানুষের কল্যাণে কাজ করাই আমাদের দায়িত্ব।

বৃহস্পতিবার (৭মে) "মানুষ মানুষের জন্য” এই মানবিক প্রতিপাদ্যকে সামনে রেখে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬০০ ডোজ জলাতঙ্ক (র‍্যাবিস) ভ্যাকসিন উপহার দেয়ার সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

তিনি আরও বলেন, স্বাস্থ্যখাতে সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সোনারগাঁওয়ের মানুষের পাশে থেকে কাজ করে যাবো। চিকিৎসা সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহাম্মদ মুশিউর রহমান।
 
এছাড়া আরও উপস্থিত ছিলেনউপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমাইয়া ইয়াকুব, এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোস্তাফিজুর রহমান দিগন্ত সহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।

আজকালের খবর/বিএস 










Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft