সোমবার ২১ সেপ্টেম্বর ২০২৬
আশুগঞ্জে ১২০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২
প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৭:৪৬ পিএম   (ভিজিট : ৪৮৩)
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে অভিযান চালিয়ে ১২০ কেজি গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুর আনুমানিক ১টা ৪০ মিনিটে আশুগঞ্জ থানাধীন টোল প্লাজার পূর্ব পাশে চেকপোস্টে দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে একটি কালো রঙের নোহা মাইক্রোবাস (ঢাকা মেট্রো চ-১২-৯৩৫৫) থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- দিনাজপুর জেলার কোতোয়ালী থানার বিভীষণ গ্রামের মো. নূরে আলম (৪৬) এবং নীলফামারী জেলার জলঢাকা উপজেলার তিলাই গ্রামের তরিকুল ইসলাম রাজন (৩২)।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা স্বীকার করেছেন যে, হবিগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে গাঁজা সংগ্রহ করে ঢাকার বিভিন্ন এলাকায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। তারা পেশাদার মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু তাহের দেওয়ান। 

আজকালের খবর/বিএস 










Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft