সোমবার ৩ আগস্ট ২০২৬
ইবির আইসিটি বিভাগের নবনিযুক্ত সভাপতি অধ্যাপক তারেক হাসান
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:১৫ পিএম  আপডেট: ০৯.০৪.২০২৬ ৪:২৮ পিএম  (ভিজিট : ৩৮৩৭)
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগের নতুন সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. তারেক হাসান আল মাহমুদ। আগামী তিন বছরের জন্য তাঁকে নিয়োগ দেওয়া হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের সভাপতি হিসেবে নিয়োগপ্রাপ্ত অধ্যাপক ড. শিপন মিয়া অর্জিত ছুটি ভোগ শেষে কর্মস্থলে যোগদান না করায় তাঁকে বিভাগের সভাপতির দায়িত্ব থেকে ২৮ মার্চ (২০২৬) হতে অব্যাহতি দেওয়া হলো। উক্ত বিভাগের পরবর্তী সিনিয়র শিক্ষক অধ্যাপক ড. তারেক হাসান আল মাহমুদ-কে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ১ম সংবিধির সংশোধিত ১০ (১) ধারা মোতাবেক ২৮ মার্চ (২০২৬) থেকে পরবর্তী ৩ (তিন) বছরের জন্য উক্ত বিভাগের সভাপতি হিসেবে নিয়োগ দেওয়া হলো। এ দায়িত্ব পালনের জন্য তিনি নিয়মানুযায়ী সুযোগ সুবিধা পাবেন।

সদ্য নিয়োগপ্রাপ্ত অধ্যাপক ড. তারেক হাসান আল মাহমুদ বলেন, নতুন দায়িত্ব পেয়েছি, সেই দায়িত্বভার যেন নিষ্ঠার সাথে পালন করতে পারি সংশ্লিষ্টদের কাছ থেকে সেই সহযোগিতা কামনা করছি। আপাতত গবেষণা খাতটির প্রতি বিশেষ নজর রাখা হবে।


আজকালের খবর/রাশেদুল মিলন







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft