শনিবার ● ১০ অক্টোবর ২০২৬
কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষের ঘটনায় দুই গেটম্যান বরখাস্ত
প্রকাশ: রোববার, ২২ মার্চ, ২০২৬, ১০:৩৫ এএম   (ভিজিট : ৪৭৯)
কুমিল্লার সদর দক্ষিণে যাত্রীবাহী বাস ও ট্রেনের সংঘর্ষে ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় হেলাল উদ্দিন ও মেহেদী হাসান নামে দুই গেটম্যানকে বরখাস্ত করা হয়েছে।

রবিবার (২২ মার্চ) সকালে তাদের দুইজনকে বরখাস্ত করা হয়। রেলওয়ের চট্টগ্রাম বিভাগের বিভাগীয় ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান ভুইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দায়িত্বে অবহেলার অভিযোগে কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় দায়িত্বরত মেহেদী হাসান ও হেলাল উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এর আগে শনিবার (২১ মার্চ) রাতে ২টা ৫৫ মিনিটে কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় চাঁপাইনবাবগঞ্জ থেকে নোয়াখালীর দিকে যাওয়া মামুন পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে চট্টগ্রাম থেকে ঢাকাগামী মেইল ট্রেনের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ১২ জন নিহত হন। 

নিহতদের মধ্যে ৭ জন পুরুষ, ২ নারী ও তিনজন শিশু।এদিকে দুর্ঘটনার কারণ জানতে রেলওয়ের পক্ষ থেকে বিভাগীয় ও জোনাল পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দুই কমিটিতে মোট ১২ জন সদস্য রয়েছেন। তাদেরকে আগামী তিন কর্ম দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।


আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft