শুক্রবার ● ৯ অক্টোবর ২০২৬
নবীনগরে ১৩২টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ৬:০৯ পিএম   (ভিজিট : ১০)
শরতের আবাহনে উৎসবমুখর হয়ে উঠেছে চারপাশ। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার মণ্ডপে মণ্ডপে চলছে প্রতিমা তৈরির শেষ মুহূর্তের প্রস্তুতি। শাস্ত্রীয় মতে, জগতের মঙ্গল কামনায় মা দুর্গা মর্ত্যলোকে আসছেন শান্তির বার্তা নিয়ে।

উপজেলা পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা গেছে, এ বছর নবীনগর উপজেলায় মোট ১৩২টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। নবীনগর পৌর এলাকাসহ বিভিন্ন মণ্ডপ ঘুরে দেখা গেছে, প্রতিমাগুলোকে দৃষ্টিনন্দন ও আকর্ষণীয় করে তুলতে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা। তাদের নিপুণ হাতের ছোঁয়া ও শৈল্পিক কারুকাজে ফুটে উঠছে দেবীর রূপ।

উপজেলার ভোলাচং গ্রামের একাধিক মৃৎশিল্পী জানান, তাদের পূর্বপুরুষরাও এই পেশার সঙ্গে যুক্ত ছিলেন। সেই ধারাবাহিকতায় তারাও বংশপরম্পরায় এ পেশা ধরে রেখেছেন। প্রতিটি মণ্ডপের প্রতিমা তৈরিতে আকারভেদে ৩০ থেকে ৬০ হাজার টাকা পর্যন্ত পারিশ্রমিক পেয়ে থাকেন তারা।

নবীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট বিনয় চক্রবর্তী জানান, এ বছর উপজেলায় ১৩২টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

আজকালের খবর/কাওছার আল হাবীব






আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft