জয়পুরহাটের ক্ষেতলালে "বৈশ্বিক মহামারীর প্রেক্ষাপটে এলাকার প্রান্তিক কৃষক, প্রতিবন্ধী, সুবিধাবঞ্চিত এবং বিধবা ও স্বামী পরিত্যক্তা মহিলাদের আয় বৃদ্ধিমূলক কর্মসূচির মাধ্যমে জীবনমান উন্নয়ন" শীর্ষক প্রকল্পের আওতায় ৮৩ জন উপকারভোগীর মাঝে গরু বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্বরে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে গবাদি পশু তুলে দেন জয়পুরহাটের জেলা প্রশাসক মো. আল মামুন মিয়া।
উপজেলা সমাজসেবা অধিদপ্তর ও সোশ্যাল ডেভেলপমেন্ট সার্ভিস (এসডিএস)-এর বাস্তবায়নে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী, সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুর রউফ, এসডিএস-এর নির্বাহী পরিচালক আয়েশা আক্তার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সোয়েব মাহবুব, ভেটেরিনারি সার্জন মো. আবু বক্কর সিদ্দিক, উপজেলা বিএনপির সভাপতি মো. খালেদুল মাসুদ আঞ্জুমান, সাধারণ সম্পাদক মো. আবু বক্কর সিদ্দিক ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক নাফেউল হাদী মিঠুসহ প্রমুখ।
আজকালের খবর/কাওছার আল হাবীব