সোমবার ৩ আগস্ট ২০২৬
বিজিবির বিশেষ অভিযানে ভারতীয় শাড়ি ও ইস্কাফ সিরাপ উদ্ধার
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৫:৫৩ পিএম   (ভিজিট : ৭৯৬)
লালমনিরহাট সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি ও মাদকদ্রব্য ইস্কাফ সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেল তিনটায় লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, লালমনিরহাট ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চলমান গোয়েন্দা তথ্যভিত্তিক চোরাচালান ও মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে অনন্তপুর বিওপির টহলদল বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় শাড়ি ও ইস্কাফ সিরাপ জব্দ করে।

বিশ্বস্ত গোয়েন্দা সূত্রে বিজিবি জানতে পারে, চোরাকারবারীরা সীমান্ত দিয়ে মাদক ও অন্যান্য মালামাল চোরাচালানের চেষ্টা করছে। এর ভিত্তিতে বুধবার (১১ মার্চ) রাত ৯টা ৪৫ মিনিটে অনন্তপুর বিওপির আওতাধীন ফেলানীর মোড় এলাকায় কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে টহলরত সদস্যরা কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে দেখতে পেয়ে তাদের গতিবিধি পর্যবেক্ষণ করেন। পরে বিজিবি সদস্যরা ধাওয়া করলে চোরাকারবারীরা তাদের সঙ্গে থাকা মালামাল ফেলে দ্রুত সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ভারতীয় স্বর্ণকাতান শাড়ি ২০টি এবং ইস্কাফ সিরাপ ৭৯ বোতল জব্দ করা হয়।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর পক্ষ থেকে জানানো হয়, জব্দকৃত ভারতীয় স্বর্ণকাতান শাড়ির আনুমানিক মূল্য ২ লাখ টাকা এবং ইস্কাফ সিরাপ ৭৯ বোতলের মূল্য ৩১ হাজার ৬০০ টাকা। জব্দকৃত মালামালের মোট সিজার মূল্য ২ লাখ ৩১ হাজার ৬০০ টাকা।

এছাড়া চোরাচালান ও মাদক পাচারের সঙ্গে জড়িত চক্রের সদস্যদের বিষয়ে তথ্য সংগ্রহ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

লালমনিরহাট ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। চোরাচালান ও মাদকমুক্ত বাংলাদেশ গড়তে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft