রবিবার ● ১৮ অক্টোবর ২০২৬
সিরাজগঞ্জে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৩৮ পিএম   (ভিজিট : ৬৩২)
জ্ঞানেই মুক্তি আগামীর ভিত্তি এ স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জে জাতীয় গ্রন্থাগার দিবস পালন করা হয়েছে। এ দিবস উদযাপন উপলক্ষ্যে পবিত্র কুরআন তেলাওয়াত, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি জেলা প্রশাসন ও জেলা সরকারি গণগ্রন্থাগার আয়োজনে  বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে উদ্বোধন করা হয়। পরে শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,  অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়। 

প্রধান অতিথি বলেন, সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে জ্ঞানভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হবে। আলোকিত মানুষ হতে হলে একাডেমিক বই পড়ার পাশাপাশি বেশি করে সবাইকে ভালো ভালো বই পড়তে হবে। বই পড়ার কোন বিকল্প নেই। বিশেষ করে শিশু-কিশোর-কিশোরী, যুবক-যুবতীদের লাইব্রেরিমুখী হতে হবে এবং পরিবার থেকে ভালো বই পড়ার জন্য অভিভাবকদের উৎসাহিত করা এবং নিজ বাড়িতে লাইব্রেরি গড়ে তোলার আহ্বান জানান ।

সিরাজগঞ্জ সরকারি গণগ্রন্থাগারের জুনিয়র লাইব্রেরীয়ান মো. সজিব আহম্মেদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্যে রাখেন, সালেহা বেগম স্মৃতি পাঠাগারের পরিচালক অ্যাডভোকেট মাহবুব-এ-খোদা টুটুল, কামারখন্দ বেগম রোকেয়া হরমুজ আলীমিয়া স্মৃতি পাঠাগারের প্রফেসর রেজাউল করিম রাজা, আব্দুল লতিফ গণপাঠাগারের সাধারণ সম্পাদক হাদিউল হৃদয়, সিরাজগঞ্জ পাবলিক লাইব্ররীর লাইব্রেরিয়ান স্বপনা খাতুন প্রমুখ।

আলোচনা সভা শেষে কবিতা আবৃত্তি, বই পাঠ ও চিত্রাংকন প্রতিযোগিতায় ৪১ জন বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
আজকালের খবর/এআরজে






আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft