বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬
ক্রিম্প প্রকল্পের কাজ নির্ধারিত সময়ে শেষ করার তাগিদ
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৬:০৭ পিএম   (ভিজিট : ৮)
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার মেইনস্ট্রিমিং প্রজেক্টের (ক্রিম্প) চুক্তি ব্যবস্থাপনা ও অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর ২০২৬) রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি ভবনের চতুর্থ তলার সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী সাইফুল কবীর সভায় সভাপতিত্ব করেন। সভায় এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও ক্রিলিকের পরিচালক সালমা শহীদ, আবু সালেহ মো. হানিফ, মো. গোলাম আজম, মো. গোলাম ইয়াজদানী, মো. দেলোয়ার হোসেন মজুমদার এবং তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আব্দুল মালেক উপস্থিত ছিলেন।

এ ছাড়া এলজিইডির সাতক্ষীরা, বরগুনা ও ভোলা জেলা এবং সদর দপ্তরের নির্বাহী প্রকৌশলী, উপজেলা প্রকৌশলী ও সহকারী প্রকৌশলীরা সভায় অংশ নেন। কেএফডব্লিউর প্রতিনিধি এসকে তৌহিদুর রহমান, ডিএমএস কনসালট্যান্ট, ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও তাঁদের মনোনীত প্রতিনিধি এবং প্রকল্প ব্যবস্থাপকরাও উপস্থিত ছিলেন।

সভায় অংশগ্রহণকারী ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল মেসার্স মো. রাশাদুজ্জামান, মেসার্স মীর আখতার হোসেন এবং এস. অনন্ত বিকাশ ত্রিপুরা লিমিটেড।

সভায় ক্রিম্প প্রকল্পের পরিচালক মো. আবদুল খালেক প্রকল্পের সার্বিক অগ্রগতি সম্পর্কে বিভিন্ন তথ্য-উপাত্ত উপস্থাপন করেন। এ সময় চুক্তির বর্তমান অবস্থা, নির্ধারিত লক্ষ্যমাত্রার বিপরীতে বাস্তব কাজের অগ্রগতি, কাজের বিলম্ব, গুরুত্বপূর্ণ সমস্যা এবং সেগুলো সমাধানে প্রস্তাবিত পদক্ষেপ তুলে ধরা হয়।

পাশাপাশি প্রকল্পের জনবল ও প্রয়োজনীয় যন্ত্রপাতি সংগ্রহ বা মোবিলাইজেশন এবং পরিবেশগত, সামাজিক, স্বাস্থ্য ও নিরাপত্তা (ইএসএইচএস) বিষয়গুলো নিয়েও আলোচনা হয়।

সভায় প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন প্রতিবন্ধকতা, চুক্তিগত জটিলতা, সংশোধনমূলক ব্যবস্থা এবং সংশ্লিষ্টদের দায়িত্ব বণ্টনের বিষয় গুরুত্ব পায়। প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং বাস্তবায়নসংক্রান্ত সমস্যাগুলো দ্রুত সমাধানের বিষয়ে আলোচনা করা হয়।

আজকালের খবর/কাওছার আল হাবীব






আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft