বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬
এলজিইডির ক্রিম্প প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৫:২৬ পিএম   (ভিজিট : ৬)
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার মেইনস্ট্রিমিং প্রজেক্ট (ক্রিম্প)-এর চুক্তি ব্যবস্থাপনা ও অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১৮ নভেম্বর ) রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি ভবনের ৪র্থ তলার কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। 

সভায় সভাপতিত্ব করেন এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী সাইফুল কবীর। 

সভায় এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও ক্রিলিকের ডিরেক্টর, সালমা শহীদ, আবু সালেহ মো. হানিফ, মো. গোলাম আজম, মো. গোলাম ইয়াজদানী, মো. দেলোয়ার হোসেন মজুমদার ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আব্দুল মালেক উপস্থিত ছিলেন। এসময় এলজিইডির সাতক্ষীরা, বরগুনা ও ভোলা জেলার এবং এলজিইডি সদর দপ্তরের নির্বাহী প্রকৌশলী ও উপজেলা প্রকৌশলী, সহকারী প্রকৌশলীসহ কেএফডব্লিউ এর প্রতিনিধি এসকে তৌহিদুর রহমান ও ডিএমএস কনসালটেন্টগণ সভায় অংশ নেন। 

এছাড়া ঠিকাদার প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও তাদের মনোনীত প্রতিনিধি এবং প্রকল্প ব্যবস্থাপকরাও এসময় উপস্থিত ছিলেন। 

সভায় অংশগ্রহণকারী ঠিকাদার প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল মেসার্স মো. রাশাদুজ্জামান, মেসার্স মীর আখতার হোসেন এবং এস. অনন্ত বিকাশ ত্রিপুরা লিমিটেড।

এ সময় ক্রিম্প-এর প্রকল্প পরিচালক মোঃ আবদুল খালেক সার্বিক অগ্রগতি বিষয়ে বিভিন্ন তথ্য-উপাত্ত উপস্থাপন করেন। সভায় চুক্তির অবস্থা, লক্ষ্যমাত্রার বিপরীতে কাজের অগ্রগতি, বিলম্ব, গুরুত্বপূর্ণ সমস্যা এবং সেগুলো সমাধানে প্রস্তাবিত পদক্ষেপ তুলে ধরা হয়। এছাড়া জনবল ও যন্ত্রপাতি সংগ্রহ (মোবিলাইজেশন) এবং পরিবেশগত, সামাজিক, স্বাস্থ্য ও নিরাপত্তা (ইএসএইচএস) বিষয়গুলো উপস্থাপন করা হয়।

আলোচনায় বাস্তবায়নের প্রতিবন্ধকতা, চুক্তিগত জটিলতা, সংশোধনমূলক ব্যবস্থা, দায়িত্ব বণ্টন এবং প্রকল্পের কাজ যথাসময়ে শেষ করার করণীয় নিয়ে আলোচনা হয়।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft