বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬
দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে, ১৫ দশমিক ২ ডিগ্রি
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৫:১০ পিএম  আপডেট: ১৮.১১.২০২৬ ৫:৩৪ পিএম  (ভিজিট : ৯)
চায়ের রাজধানীখ্যাত মৌলভীবাজারে শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ভোরে হালকা কুয়াশায় ঢেকে যাচ্ছে চা-বাগান ও হাওরবেষ্টিত জনপদ। সন্ধ্যার পর থেকে বইছে শীতল বাতাস, রাত বাড়ার সঙ্গে সঙ্গে অনুভূত হচ্ছে শীতের তীব্রতা।

বুধবার (১৮ নভেম্বর) সকাল ৯টায় শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র সূত্রে জানা গেছে, সন্ধ্যা থেকে জেলায় শীতের অনুভূতি বাড়তে শুরু করে। রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে ঠাণ্ডার তীব্রতা কিছুটা বেশি অনুভূত হচ্ছে। মঙ্গলবার ভোরেও কুয়াশার চাদরে ঢাকা পড়েছিল প্রকৃতি। তাতে শীতের আগমনী বার্তা আরও স্পষ্ট হয়ে ওঠে।

শীতের শুরুতে এর প্রভাব পড়তে শুরু করেছে শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষের ওপর। বিশেষ করে ভোরে কাজে বের হওয়া চা-শ্রমিক, দিনমজুর ও অন্যান্য পেশার মানুষের সকাল ও রাতে ঠাণ্ডার মুখোমুখি হতে হচ্ছে।

এদিকে কুয়াশার চাদর ভেদ করে প্রতিদিনই সূর্য উঁকি দিচ্ছে। তবে রোদের তেমন উত্তাপ থাকছে না।

শীতের শহর হিসেবে পরিচিত শ্রীমঙ্গলের প্রকৃতিতেও দেখা যাচ্ছে ঋতু পরিবর্তনের ছাপ। সকাল ও সন্ধ্যায় চা-বাগানের সারি সারি গাছের ফাঁকে জমছে কুয়াশা। ভোরের সূর্যের আলোয় ঘাস ও পাতার ওপর জমে থাকা শিশিরবিন্দু ঝিলমিল করছে। পাহাড়ি টিলা, চা-বাগান আর সবুজ প্রকৃতির এই দৃশ্য শ্রীমঙ্গলের চিরচেনা সৌন্দর্যে যোগ করছে নতুন মাত্রা।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিসুর রহমান জানান, সকাল ৯টায় শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

সামনের দিনগুলোতে তাপমাত্রা আরও কমতে পারে।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft