সোমবার ● ১৬ নভেম্বর ২০২৬
নিত্যপণ্যের দাম ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে বাজার মনিটরিং করা হচ্ছে
প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ৬:৫২ পিএম   (ভিজিট : ১৭)
চাল, ডাল, চিনি, পেঁয়াজ ও ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে বাজার মনিটরিং, আমদানি শুল্ক ও কর কমানোসহ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে সরকার। 

রবিবার (১৫ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে এক প্রশ্নের লিখিত জবাবে এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

তিনি জানান, বাজারে সরবরাহ স্বাভাবিক রাখা এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। নেত্রকোনা-৫ আসনের সংসদ সদস্য মাছুম মোস্তফার প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী সরকারের এসব পদক্ষেপের কথা তুলে ধরেন মন্ত্রী।

মন্ত্রী জানান, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারমূল্য নিয়ন্ত্রণ ও সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত বাজার মনিটরিং এবং বিশেষ তদারকি অভিযান পরিচালনা করা হচ্ছে।

পণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজন অনুযায়ী আমদানি শুল্ক ও কর কমানোর পাশাপাশি আমদানি প্রক্রিয়া সহজীকরণের উদ্যোগ নেওয়া হয়েছে।

বাজারে অতিরিক্ত মূল্য আদায়, অবৈধ মজুতদারি ও বাজার কারসাজি প্রতিরোধে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে জরিমানা ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান মন্ত্রী।

আজকালের খবর/বিএস 









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft