শনিবার ● ১৪ নভেম্বর ২০২৬
পরিস্থিতি স্বাভাবিক না হলে রবিবার থেকে পোশাক কারখানা বন্ধ: বিজিএমইএ সভাপতি
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৪:৫৬ পিএম   (ভিজিট : ০)
বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান বাবু জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক না হলে গাজীপুর, আশুলিয়া ও সাভার এলাকার পোশাক কারখানা ১৫ নভেম্বর থেকে বন্ধ রাখা হবে।

শনিবার (১৪ নভেম্বর) চলমান শ্রম অসন্তোষ ও মজুরি বৃদ্ধি নিয়ে জরুরি বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

মাহমুদ হাসান খান বলেন, তৈরি পোশাক খাতে একটি মহল বিশৃঙ্খলা তৈরির চেষ্টা চালাচ্ছে। শিল্পাঞ্চলগুলোতে স্বাভাবিক কার্যক্রম ব্যহত হচ্ছে। এতে রপ্তানি আয় বাধাগ্রস্ত হচ্ছে। কারখানার ভেতরে ভীতিকর অরাজক পরিস্থিতি তৈরি করা হচ্ছে। এতে কর্মীরা হাজিরা দিয়ে বের হয়ে যাচ্ছে। কারখানায় ভাঙচুর করতে বাধ্য করা হচ্ছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে ১৪৭টি কারখানা বন্ধ রয়েছে।

তিনি বলেন, একটি মহলের কারণে মজুরি বোর্ড স্বাভাবিক কার্যক্রম চালাতে পারছে না। এই মুহূর্ত থেকে স্বাভাবিক পরিস্থিতি ফিরে না এলে মজুরি বোর্ডে মালিক পক্ষের আলোচনা প্রশ্নবিদ্ধ হবে। পরিস্থিতি স্বাভাবিক না হলে শ্রম আইন অনুযায়ী ১৫ নভেম্বর থেকে গাজীপুর, আশুলিয়া, সাভার এলাকায় কারখানা বন্ধ রাখতে ঐক্যমতে পৌঁছেছেন শিল্পমালিকরা।

আজকালের খবর/বিএস 









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft