বৃহস্পতিবার ● ৫ নভেম্বর ২০২৬
বাংলাদেশ ব্যাংক ও সম্মিলিত ইসলামী ব্যাংকের মধ্যে চুক্তি
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৭:১৪ পিএম   (ভিজিট : ১০)
বাংলাদেশ ব্যাংক ও রাষ্ট্র মালিকানাধীন সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’র মধ্যে দেশের চামড়া ও চামড়াজাত শিল্পের বিকাশ ও উন্নয়নে প্রাক-অর্থায়ন স্কীম বিষয়ক অংশগ্রহণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

রবিবার (১ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে এক চুক্তি স্বাক্ষরিত হয়। 

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. আনিস উর রহমানের উপস্থিতিতে এসএমই ও স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের পরিচালক মো. জাবদুল ইসলাম এবং সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আবেদুর রহমান সিকদার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। 

এ সময় বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক নাহিদ রহমানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 

বাংলাদেশ ব্যাংকের ২ হাজার কোটি টাকার এই প্রাক-অর্থায়ন স্কীমের আওতায় চামড়া ও চামড়াজাত শিল্পের বিকাশ ও উন্নয়নে নতুন ট্যানারি স্থাপন, নতুন শিল্পবর্জ্য পরিশোধনাগার প্রতিষ্ঠা, বিদ্যামন ট্যানারির অবকাঠামো সংস্কার, সম্প্রসারণ ও আধুনিকায়ন, চামড়াজাত পণ্য উৎপাদনের জন্য নতুন অবকাঠামো নির্মাণ এবং বিদ্যমান কারখানার অবকাঠামো সংস্কার ও আধুনিকায়নের জন্য স্বল্প মূনাফায় মেয়াদি বিনিয়োগ সুবিধা প্রদান করা হবে। এছাড়া সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাাঁচামাল ক্রয়, বেতন-ভাতা প্রদান, ইউটিলিটি বিল পরিশোধসহ প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনা, চামড়া ও চামড়াজাত পণ্যশিল্পের সহায়ক প্রতিষ্ঠানসমূহকে নিয়মমাফিক বিভিন্ন মেয়াদের জন্য চলতি মূলধন বিনিয়োগ সুবিধা প্রদান করা হবে।

আজকালের খবর/বিএস 











Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft