শনিবার ● ১৪ নভেম্বর ২০২৬
সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ ৩৮ জেলে আটক
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৫:৫৬ পিএম   (ভিজিট : ০)
সেন্টমার্টিন দ্বীপসংলগ্ন দক্ষিণ সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে দুটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট, ৯টি ট্রলিং জাল ও ২ হাজার ২৫০ কেজি সামুদ্রিক মাছসহ ৩৮ জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

শনিবার (১৪ নভেম্বর) রাত ৩টার দিকে ১২ মিটার গভীর সমুদ্র এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন শনিবার বিকেলে এ তথ্য জানান।

তিনি বলেন, অপারেশন ‘কোরাল দ্বীপ’-এর আওতায় দায়িত্ব পালনকালে কোস্ট গার্ড জাহাজ শ্যামল বাংলা সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ওই এলাকা থেকে দুটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। পরে বোট দুটিতে তল্লাশি চালিয়ে ৯টি ট্রলিং জাল ও ২ হাজার ২৫০ কেজি সামুদ্রিক মাছ উদ্ধার করা হয়। একই সঙ্গে ৩৮ জন জেলেকে আটক করা হয়।

তিনি আরও জানান, জব্দ করা ট্রলিং বোট, জাল, সামুদ্রিক মাছ ও আটক জেলেদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

কোস্ট গার্ডের এ কর্মকর্তা বলেন, সামুদ্রিক মৎস্যসম্পদ রক্ষা এবং অবৈধ মাছ শিকার বন্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আজকালের খবর/কাওছার আল হাবীব






আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft