শনিবার ● ১৪ নভেম্বর ২০২৬
নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় এখনো সন্দেহজনক কিছু পায়নি তদন্ত কমিটি
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ১২:২৫ এএম   (ভিজিট : ০)
সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় এখনো সন্দেহজনক কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে তদন্ত কমিটি।

শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে কুষ্টিয়ার দৌলতপুরে ঘটনাস্থল পরিদর্শন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত চার সদস্যের তদন্ত কমিটি। পরিদর্শন শেষে কমিটির প্রধান ও কুষ্টিয়ার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আহমেদ মাহবুব-উল-ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, এখন পর্যন্ত সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। কিছু সূত্র ও বিচ্ছিন্ন তথ্য পাওয়া যাচ্ছে। তবে একটি ঘটনার সঙ্গে অন্য ঘটনার যোগসূত্র মিলিয়ে ধারাবাহিকতা নির্ধারণ করে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর মতো তথ্য এখনো পাওয়া যায়নি।

আহমেদ মাহবুব-উল-ইসলাম বলেন, তিন দিনের তদন্তের প্রথম দিন শেষ হয়েছে। আরও দুই দিন সময় রয়েছে। এ সময়ের মধ্যে তদন্তের কতটা অগ্রগতি হয়, তা দেখা যাবে। 

তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন বিজিবির কুষ্টিয়া সেক্টরের অতিরিক্ত পরিচালক (অপারেশন) মেজর মোহাম্মদ আসরারুল হক, ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন এবং কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ওয়াদুদ হোসেন।

এদিকে, বাড়িতে আগুন ও বিস্ফোরণ ঘটিয়ে পরিবারের সদস্যদের হত্যাচেষ্টার অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগ, কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের আট নেতার নাম উল্লেখ করে মামলা করেছেন নুসরাত তাবাসসুম। মামলায় অজ্ঞাতপরিচয় আরও ৩০ জনকে আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে দৌলতপুর থানায় তিনি মামলাটি করেন।


আজকালের খবর/ এমকে








আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft