সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
এবার পরীমনিকে ক্ষমা চাওয়ার আহ্বান গাইবান্ধার সাংবাদিকদের
প্রকাশ: রোববার, ৮ নভেম্বর, ২০২৬, ৬:৫৩ পিএম  আপডেট: ০৮.১১.২০২৬ ৭:০৪ পিএম  (ভিজিট : ২১)
অভিনেত্রী পরীমনি কর্তৃক ঢাকায় সাংবাদিককে গালিগালাজ ও সাংবাদিক সম্পর্কে খারাপ মন্তব্য প্রত্যাহার এবং পরীমনিকে গ্রেপ্তারের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন, বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন সাংবাদিকরা।

রবিবার (৮ নভেম্বর) দুপুরে গাইবান্ধা-সাঘাটা সড়কের বাংলাবাজার এলাকায় এ প্রতিবাদ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন- সাংবাদিক হাবিবুর রহমান হাবিব, জেলা প্রেস ক্লাবের সভাপতি শেখ হাবিবুর রহমান, সময়ের আলোর সাংবাদিক কায়ছার রহমান রোমেল, কালবেলার সাংবাদিক আতাউর রহমান রানা, সাংবাদিক শাহিন প্রমুখ।

এ সময় সাংবাদিকরা বলেন, যে সাংবাদিকরা নারী সমাজকে তুলে ধরতে চান, আদালত প্রাঙ্গণে তাদের একজনকে যেভাবে পরীমনি হেনস্তা করেছেন, তা সাংবাদিক সমাজের বিবেককে নাড়া দিয়েছে। আমরা পরীমনিকে বয়কটের আহ্বান জানিয়ে বলছি, সাংবাদিককে লাঞ্ছিত করার অপরাধে তাকে ক্ষমা চাইতে হবে। পরে সাংবাদিকরা গাইবান্ধা-সাঘাটা সড়কে অবস্থান কর্মসূচি পালন করেন।









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft