শনিবার ● ৭ নভেম্বর ২০২৬
মানিক মিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কনসার্ট
প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ২:১৯ পিএম   (ভিজিট : ৪)
আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। এ উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে ওপেন এয়ার কনসার্টের আয়োজন করেছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। ‘কনসার্ট ফর সলিডারিটি’ শীর্ষক কনসার্টের সহযোগিতায় রয়েছে ব্যান্ড সংগীতের সংগঠন বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশন (বামবা)। ব্যবস্থাপনায় রয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

কনসার্ট ফর সলিডারিটি আয়োজনে গান পরিবেশন করবে দেশের প্রথম সারির জনপ্রিয় সাত ব্যান্ড। তালিকায় রয়েছে নগর বাউল জেমস, মাইলস, ওয়ারফেজ, ফিডব্যাক, আর্টসেল, শিরোনামহীন ও মেকানিক্স।

এই কনসার্টের খবর জানিয়ে বামবার ফেসবুক পেজে লেখা হয়েছে, ‘একটি শহর, একটি মঞ্চ, সাতটি আইকনিক ব্যান্ড, সাত ঘণ্টা পরিবেশনা। ঐক্য ও সংহতির এক অনন্য চেতনা। প্রস্তুত হোন এক অবিস্মরণীয় সংগীত আয়োজনের জন্য। ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে সংগীতের সুরে উদ্যাপিত হবে ঐক্য, সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন।’

কনসার্ট উপভোগ করার আমন্ত্রণ জানিয়ে একই লেখা শেয়ার করা হয়েছে মাইলস, ফিডব্যাক, ওয়ারফেজ, শিরোনামহীন, আর্টসেল ও মেকানিক্স ব্যান্ডের ফেসবুক পেজে।

নগর বাউল জেমস লিখেছেন, ‘প্রিয় বন্ধুরা, দেখা হবে...জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে, ৭ নভেম্বর, মানিক মিয়া অ্যাভিনিউতে।’

ওপেন এয়ার এই কনসার্ট শুরু হবে বিকেল ৪টায়। সাত ব্যান্ডের কনসার্টটি প্রায় সাত ঘণ্টা ধরে চলবে। কনসার্টটি সবার জন্য উন্মুক্ত।

সাম্প্রতিক সময়ে নিরাপত্তাজনিত কারণে স্থগিত হয়েছে একাধিক কনসার্ট। একই কারণে আয়োজন করা যায়নি ওপেন এয়ার কনসার্ট। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এই আয়োজন তাই হাসি ফুটিয়েছে কনসার্টপ্রিয় মানুষের মুখে।

আজকালের খবর/আতে










Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft