বৃহস্পতিবার ● ৫ নভেম্বর ২০২৬
মঞ্চে শামীম জামানের ৩৫
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৮:১১ পিএম   (ভিজিট : ৫)
অভিনেতা ও নির্মাতা শামীম জামান। অভিনয়জীবনের দীর্ঘ পথচলায় মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্র—তিন মাধ্যমেই নিজের দক্ষ অভিনয়ের  স্বাক্ষর রেখেছেন তিনি। তবে তাঁর শিল্পীজীবনের সবচেয়ে বড় অংশজুড়ে রয়েছে মঞ্চনাটক। দীর্ঘ ৩৫ বছর ধরে যুক্ত রয়েছেন দেশের অন্যতম থিয়েটার আরণ্যক নাট্যদলের সঙ্গে। এখনো নিয়মিত মঞ্চে অভিনয় করছেন তিনি। দলটির আলোচিত প্রযোজনা ‘রাঢ়াঙ’-এ অভিনয় করছেন এই অভিনেতা।

দীর্ঘ অভিনয়জীবনে অসংখ্য টেলিভিশন নাটকে অভিনয় করেছেন শামীম জামান। এর মধ্যে নির্মাতা সালাহউদ্দিন লাভলুর পরিচালনায় তাঁর অভিনীত নাটকগুলো গরুচোর, ওয়ারেন, মিতালী কথা দিলাম তো,ভেজাল  মন্ডল, আলতা সুন্দরী সহ অসংখ্য নাটক  দর্শকপ্রিয়তা পেয়েছে। লাভলুর সঙ্গে তাঁর দীর্ঘদিনের পেশাগত সম্পর্কও রয়েছে। এ ছাড়া প্রয়াত চলচ্চিত্র নির্মাতা সাইদুল আনাম টুটুল পরিচালিত ‘আধিয়ার’ চলচ্চিত্রে অভিনয় করেও ব্যাপক প্রশংসিত হয়েছেন তিনি।

অভিনয়ের পাশাপাশি এক দশকেরও বেশি সময় ধরে নির্মাণেও ব্যস্ত শামীম জামান। তাঁর পরিচালিত সর্বশেষ ধারাবাহিক নাটক ‘এক পাতিলের সংসার’ প্রচার হচ্ছে মাছরাঙা টেলিভিশনে। ইতিমধ্যে ধারাবাহিকটির ৮০টি পর্ব প্রচার হয়েছে।

তবে অভিনয়ের প্রতি শামীম জামানের ভালোবাসার শুরুটা আরও অনেক আগে। স্কুলজীবনেই নিজ জন্মস্থান মানিকগঞ্জের দৌলতপুরের জোতকাশী গ্রামে, ছোটবেলা থেকেই বহু যাত্রাপালায় অভিনয় করছেন তিনি। পড়াশোনার জন্য স্কুলের গণ্ডি পেরিয়ে ঢাকায় এলেও অভিনয়ের প্রতি আগ্রহ কখনো কমেনি। বরং সময়ের সঙ্গে সেই আগ্রহ আরও গভীর হয়েছে।

একপর্যায়ে ১৯৯১ সালে যুক্ত হন আরণ্যক নাট্যদলের সঙ্গে। শুরুতে অভিনয় নয়, বরং সংগীতের তবলা বাজানো মাধ্যমে দলটির সঙ্গে তাঁর পথচলা শুরু হয়। তবলা ঢোল বাজানোয় দক্ষতার পাশাপাশি গানও গাইতে পারেন তিনি বাজারের দুটি অডিও অ্যালবাম আছে একটা চিঠি ও পরান বন্ধুরে । তাঁর এই প্রতিভা নজর কাড়ে দলের অন্য সদস্যদের। এরপর ধীরে ধীরে অভিনয়ের সুযোগ আসে। সেই সুযোগ কাজে লাগিয়ে মঞ্চে নিজের অবস্থান তৈরি করেন শামীম জামান।

আরণ্যকের ‘সংক্রান্তি’ খেলা খেলা, প্রকৃত জন কথা, ইবলিশ ও ‘রাঢ়াঙ’সহ বিভিন্ন উল্লেখযোগ্য প্রযোজনায় অভিনয় করেছেন তিনি। সময়ের পরিক্রমায় টেলিভিশন ও চলচ্চিত্রেও পরিচিতি পেয়েছেন। তবে মঞ্চের সঙ্গে সম্পর্কের সুতো কখনো ছিন্ন হয়নি। দীর্ঘ সাড়ে তিন দশক ধরে একই নাট্যদলের সঙ্গে যুক্ত থেকে অভিনয় করে যাওয়াকে নিজের শিল্পীজীবনের অন্যতম বড় অর্জন হিসেবেই দেখা যায় শামীম জামানের পথচলায়।তিনি তিনটি রিয়েলিটি শোতে জাজমেন্ট হয়েছেন পাশাপাশি অসংখ্য অ্যাওয়ার্ড পেয়েছেন মঞ্চ টেলিভিশন অভিনয়ের জন্য।

আজকালের খবর/বিএস 









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft