মঙ্গলবার ● ৩ নভেম্বর ২০২৬
জুলফিকার জায়েদীর সিনেমায় লারা লোটাস
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ৮:০৫ পিএম   (ভিজিট : ৬)
লারা লোটাস

লারা লোটাস

ছোটপর্দার অভিনেত্রী লারা লোটাস। একটা সময় টিভি নাটকের নিয়মিত মুখ ছিলেন তিনি। ২০২৩ সালে বাবাকে হারানোর পর থেকে কিছুটা অনিয়মিত হয়ে পড়েন তিনি। কিছুটা বিরতীর পর লারা নিজেই জানালেন তিনি ফিরছেন। তবে এ ফেরা বড় পর্দার জন্য। ‘জানালার ওপারে কেউ নেই’ শিরোনামে সিনেমাতে দেখা যাবে তাকে। এটি পরিচালনা করছেন আলী জুলফিকার জাহেদী।

লারা লোটাস বলেন, “আমি অনেক দিন অভিনয়ে কিছুটা অনিয়মিত ছিলাম। এখন থেকে আবারও নিয়মিত কাজ করতে চাই। দারুণ একটি গল্পে এ সিনেমাটি নির্মিত হচ্ছে। এর আগে এ নির্মাতার ‘কাগজ’ সিনেমাটি বেশ প্রশংসিত হয়েছে। আমি আশা করছি এ সিনেমাটিও দর্শকের ভালো লাগবে।”

তিনি আরও বলেন, ‘আমি ক্যারিয়ারের শুরুর দিকে পারিবারিক গল্পের নাটকে নিয়মিত কাজ করেছি। এখন আবার অনেক নির্মাতা পারিবারিক গল্পের নাটক নির্মাণ করছেন। যদি মনের মতো কোনও চরিত্র পাই তাহলে সেটি করবো।’

‘আশ্রয়’, ‘পোড়া মাটির গল্প’, ‘মহল্লার বড় ভাই’, ‘তাল বাহানা’ ও  ‘বৌ তরণী’, ‘রমিজের আয়না’, ‘কাছের মানুষ’ ও ‘লাবণ্যপ্রভা’সহ অনেক জনপ্রিয় নাটকে দেখা গেছে লারাকে। হুমায়ুন আহমেদের লেখা ‘শুভ্র’নাটকেও তিনি অভিনয় করেন।

আজকালের খবর/আতে










Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft