সোমবার ● ২ নভেম্বর ২০২৬
১ ডিসেম্বর থেকেই ‘গুলশানের চামেলি’র ইউনিটে যুক্ত হবেন মধুমিতা: প্রযোজক
প্রকাশ: রোববার, ১ নভেম্বর, ২০২৬, ৫:২০ পিএম  আপডেট: ০১.১১.২০২৬ ৫:৩৭ পিএম  (ভিজিট : ৪১)
পশ্চিমবঙ্গের অভিনেত্রী মধুমিতা সরকার ‘গুলশানের চামেলি’ সিনেমা থেকে সরে যাচ্ছেন গত শুক্রবার সোস্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এমন গুঞ্জনের কোনো ভিত্তি নেই বলে রবিবার আজকালের খবরকে নিশ্চিত করেছেন প্রযোজক জাহাঙ্গীর শিকদার। এক প্রশ্নের জবাবে এই প্রযোজক বলেন, “এমন কোনো কিছু হয়নি যে মধুমিতাকে ছেড়ে দিচ্ছি, উনি আমাদের সঙ্গে চুক্তিবদ্ধ আছেন। আমরা আগামী ১ ডিসেম্বর ক্যামেরা ওপেন করবো। প্রথম শট থেকেই মধুমিতা আমাদের সঙ্গে থাকবেন। আগামী ২৩ নভেম্বর থেকে এফডিসির ২ নং ফ্লোরে শুটিং সেটের কাজ চলবে। তাই আমরা যখন কাজে মনোযোগী তখন কে বা কারা এসব গুঞ্জন ছড়ায় জানি না, যার কোনো ভিত্তি নেই।”

প্রসঙ্গত, মোহাম্মদ ইকবালের ‘গুলশানের চামেলি’ সিনেমা দিয়ে প্রথমবার ঢাকাই সিনেমায় যুক্ত হয়েছেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী মধুমিতা সরকার। গত ১ আগস্ট ঢাকায় সিনেমার মহরতে উপস্থিত ছিলেন অভিনেত্রী। গুলশানের চামেলি সিনেমায় যুক্ত হতে পেরে নিজের উচ্ছ্বাসের কথা জানিয়েছিলেন সেদিন। তবে গত শুক্রবার রাত থেকে সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন ছড়ায়, সিনেমা থেকে সরে দাঁড়িয়েছেন মধুমিতা। 

পাঁচ বছর আগে গুলশানের চামেলি সিনেমার ঘোষণা দিয়েছিলেন ইকবাল। নানা কারণে সিনেমার শুটিং শুরু করতে পারেননি। অবশেষে সিনেমাটি আলোর মুখ দেখতে যাচ্ছে। সিনেমার চিত্রনাট্য লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। এতে আরও অভিনয় করবেন রোজিনা, আজমেরী হক বাঁধন, ওমর সানী, আমিন খান, বাপ্পারাজ, মিশা সওদাগর প্রমুখ।

আজকালের খবর/আতে










Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft