রবিবার ● ২৫ অক্টোবর ২০২৬
বিএইচ নিশান: ‘এ ম্যান বিহাইন্ড দ্যা ক্যামেরা’
প্রকাশ: রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ৬:২৯ পিএম   (ভিজিট : ৭)
বিএইন নিশান

বিএইন নিশান

গুণী চলচ্চিত্র নির্মাতা ও সংগঠক বি এইচ নিশান না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। শনিবার রাত সাড়ে ১২টায় কাঠালবাগনস্থ বাসভবনে তার মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৯ বছর। রবিবার দুপুরে প্রিয় কর্মস্থল এফডিসিতে তার জানাযা অনুষ্ঠিত হয়। পরে তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়।

মৃত্যুকালে নিশান দুই পুত্র ও স্ত্রীকে রেখে গেছেন।

নিশান ১৯৫৮ সালের ২৫ জুন নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানার সোনাপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি সৈয়দ হাসান ইমাম ও  ফখরুল হাসান বৈরাগীর সহকারী হিসেবে কর্মজীবন শুরু করেন। ১৯৯০ সালে প্রথম পরিচালনা করেন ‘প্রতীক্ষা’ চলচ্চিত্র। এরপর রাজরানী, বদলা নেব ও মন যারে চায় পরিচালনা করেন। 

নিশান বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি,বাংলাদেশ  চলচ্চিত্র পরিচালক সমিতি, চলচ্চিত্র গ্রাহক সংস্থা বিভিন্ন সময় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবে কাজ করেন।

নিশানের মৃত্যুতে পরিচালক সমিতির সভাপতি শাহীন সুমন শোক প্রকাশ করে বলেন, নিশান ভাই একজন স্বল্পভাষী মানুষ ছিলেন। পাশাপাশি একজন দক্ষ সংগঠক। ইন্ডাস্ট্রির প্রায় সব নির্বাচনেই তাকে আমরা পেয়েছি। অত্যন্ত বিচক্ষণ হিসেবে তিনি সর্বমহলে পরিচিত। আমি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা  করছি।

এছাড়া নিশানের মৃত্যুতে শোক প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিবৃতি দিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী গীতিকার মিল্টন খন্দকার। তিনি লিখেন, নিশান ভাই, চলচ্চিত্র পরিচালক। বড়ভাই, বন্ধুর মতো ছিলেন। তার ছবিতে গান লিখেছি, সংগীত পরিচালনা করেছি। শিখেছি চলচ্চিত্র বিষয়ক অনেক কিছু।

সামনাসামনি দেখা হয়নি অনেকদিন। কিন্তু অনলাইনে নিয়মিত কথাবার্তা হতো।

আজ (শনিবার) তিনি সকল লাইনের কানেকশন ছিন্ন করে চলে গেলেন--আমরা সবাই যেখানে যাবো, সেইখানে।

অপরদিকে প্রয়াত নিশানকে ‘এ ম্যান বিহাইন্ড দ্যা ক্যামেরা’ উল্লেখ করে শোক প্রকাশ করেছেন চলচ্চিত্র স্থিরগ্রাহক সমিতির সভাপতি জি ডি পিন্টু। 

একজন সজ্জন ও পরিচ্ছন্ন ব্যক্তি হিসেবে সর্বমহলে সম্মনীয় নিশানের মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। এছাড়া প্রযোজক খোরশেদ আলম খসরু, শামসুল আলম, চলচ্চিত্রগ্রাহক সংস্থার সভাপতি আসাদুজ্জামান মজনু প্রমুখ।  

আজকালের খবর/আতে









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft