শনিবার ● ২৪ অক্টোবর ২০২৬
সুন্দরগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৩:০৪ পিএম  আপডেট: ২৪.১০.২০২৬ ৩:০৬ পিএম  (ভিজিট : ১২)
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) সর্বানন্দ ইউনিয়ন পরিষদ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ইউনিয়নের কৃতী শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা, চারা গাছ ও ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সর্বানন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জহুরুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন সবুজ শিক্ষালয় ও রেসিডেনশিয়াল স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান মুহা. একরামুল হক। বামনডাঙ্গা শিশু নিকেতন অ্যান্ড মডেল হাইস্কুলের সহকারী শিক্ষক আমানুল্লাহ আমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নলডাঙ্গা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও বামনডাঙ্গা শিশু নিকেতন অ্যান্ড মডেল হাইস্কুলের চেয়ারম্যান আবুল কাশেম, রামভদ্র আদর্শ শিশু নিকেতনের প্রতিষ্ঠাতা পরিচালক মো. মোফাজ্জল হোসেন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী সর্বানন্দ ইউনিয়ন শাখার আমির মো. রফিকুল ইসলাম।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের সাফল্যের স্বীকৃতি তাদের ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রাণিত করে। ভালো ফলাফলের পাশাপাশি নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধে শিক্ষার্থীদের গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন তাঁরা।

সভাপতির বক্তব্যে মো. জহুরুল ইসলাম বলেন, কৃতী শিক্ষার্থীদের সম্মাননা দেওয়ার মূল উদ্দেশ্য হলো তাদের পড়াশোনায় আরও উৎসাহিত করা এবং অন্য শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনে অনুপ্রাণিত করা। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক প্রতিযোগিতা তৈরিতে ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠান শেষে কৃতী শিক্ষার্থীদের হাতে চারা গাছ ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।



আজকালের খবর/রাশেদুল মিলন 










Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft