অসহায়,দুস্থ, মেধাবী ও গরীব শিক্ষার্থীদের মাঝে সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) জেলা পরিষদের আয়োজনে জেলা পরিষদ কার্যালয়ে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবদুল ওয়াহাব রাশেদ এর সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সদর-১ আসনের এমপি খায়রুল কবির খোকন, নরসিংদী-৩ শিবপুর আসনের এমপি মনজুর এলাহী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাষ্টার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী প্রকৌশলী নূর-ই-ইলহাম, হিসাব রক্ষক রোমান মিয়া, সার্ভেয়ার আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
প্রধান অতিথিদ্বয় দুস্থ ও অসহায় ৭১ জন ব্যাক্তিকে ৮ লক্ষ ৫০ হাজার এবং মেধাবী ও ১০ জন গরীব শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়তার ১ লক্ষ ৪৫ হাজার টাকার চেক বিতরণ করেন।
আজকালের খবর/বিএস