রবিবার ● ১১ অক্টোবর ২০২৬
বিক্ষোভের মুখে মুম্বাইয়ে বলিউড তারকা ইমরান খান আটক
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ৭:৩৪ পিএম  আপডেট: ১০.১০.২০২৬ ৭:৪০ পিএম  (ভিজিট : ১০)
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে চলমান তরুণদের বিক্ষোভে সংহতি জানিয়ে আন্দোলনে নামায় বলিউড তারকা ইমরান খানকে আটক করেছে মুম্বাই পুলিশ। তিনি জনপ্রিয় অভিনেতা আমির খানের ভাগ্নে।   

শনিবার (১০ অক্টোবর) মুম্বাইয়ের ঐতিহাসিক আগস্ট ক্রান্তি ময়দানে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন অভিনেতা ইমরান খান। পরে পুলিশি নিরাপত্তা বলয় ভেঙে প্রতিবাদে যোগ দেওয়ার সময় তাকে আটক করে পুলিশি ভ্যানে তোলা হয়। আটকের পর পুলিশের গাড়ির ভেতর থেকে একটি সেলফি তুলে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন এই অভিনেতা। ওই ছবির ক্যাপশনে তিনি রসিকতা করে লেখেন, “দৃশ্যত আমি ঘুরতে যাচ্ছি।”   

এদিকে রাজধানী দিল্লির যন্তর মন্তরেও বড় ধরনের বিক্ষোভের ডাক দেওয়া হয়েছিল। তবে পুলিশ সেখানে কাউকে জড়ো হতে দেয়নি। উল্টো ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দ্বীপকেসহ দলটির শীর্ষ নেতাদের দিল্লির বিমানবন্দর থেকে আটক করা হয়।   মুম্বাই পুলিশ জানিয়েছে, আগস্ট ক্রান্তি ময়দানে জমায়েত বা বিক্ষোভ করার কোনো পূর্বানুমতি ছিল না। বোম্বাই হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী কেবল আজাদ ময়দানেই বিক্ষোভ প্রদর্শনের অনুমতি রয়েছে। তবে বিক্ষোভকারীদের দাবি, আগস্ট ক্রান্তি ময়দানে কর্মসূচি পালনের বিষয়ে পুলিশের কাছে ইমেইলের মাধ্যমে অনুমতি চাওয়া হলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো জবাব দেওয়া হয়নি।   

অন্যদিকে, দিল্লিতে আন্দোলনরত তরুণ ও বিরোধী নেতাদের ওপর পুলিশের এমন দমনপীড়নের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ভারতের বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে তরুণদের প্রতি পূর্ণ সমর্থন ও সংহতি প্রকাশ করেছেন তিনি।

আজকালের খবর/কাওছার আল হাবীব 








Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft