রবিবার ● ১১ অক্টোবর ২০২৬
দিল্লিতে বিক্ষোভ চলাকালে মমতা বন্দ্যোপাধ্যায় আটক
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ৭:২৯ পিএম   (ভিজিট : ৭)
ভারতের রাজধানী দিল্লিতে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত বিক্ষোভে অংশ নেওয়ার সময় পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করেছে দিল্লি পুলিশ।   

শনিবার (১০ অক্টোবর) দিল্লির সাউথ অ্যাভিনিউ এলাকায় নির্ধারিত ধর্না ও প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেওয়ার পর তাকে ও তার দলীয় সতীর্থদের আটক করা হয়।   

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় অনিয়ম এবং বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) মাধ্যমে বিপুলসংখ্যক মানুষের নাম বাদ দেওয়ার অভিযোগ তুলে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) এই বিক্ষোভের ডাক দিয়েছিল। 

বিরোধী দলগুলোর অভিযোগ, এই প্রক্রিয়ার মাধ্যমে ক্ষমতাসীন বিজেপি নির্বাচনি ফায়দা হাসিলের চেষ্টা করছে, যদিও নির্বাচন কমিশন ও বিজেপি এই অভিযোগ অস্বীকার করেছে।   পূর্বঘোষণা অনুযায়ী শনিবার সকালে দিল্লির সাউথ অ্যাভিনিউতে দোলা সেন ও ডেরেক ও’ব্রায়েনসহ তৃণমূলের শীর্ষস্থানীয় নেতাদের নিয়ে ধর্নায় বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশ তাদের সেখান থেকে সরে যাওয়ার নির্দেশ দিলেও তারা অবস্থান চালিয়ে যান। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের হেফাজতে নেয়।   

সিজেপির এই কর্মসূচিকে কেন্দ্র করে শনিবার দিনভর দিল্লিতে কঠোর নিরাপত্তা ও ব্যাপক কড়াকড়ি আরোপ করা হয়। যন্তর মন্তরে বিক্ষোভের অনুমতি না দেওয়ায় রাজধানীর বিভিন্ন স্থানে ব্যারিকেড ও নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। এই আন্দোলন ঘিরে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেসহ অনেক বিক্ষোভকারী ও রাজনৈতিক নেতাকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 

আজকালের খবর/কাওছার আল হাবীব 








Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft