রবিবার ● ১১ অক্টোবর ২০২৬
সোমবার দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ৭:১১ পিএম   (ভিজিট : ৮)
সাধারণ মানুষের ভোটাধিকার রক্ষা ও নির্বাচন ব্যবস্থার স্বচ্ছতা নিশ্চিত করতে ভারতের রাজধানী দিল্লিতে এবার বড় ধরনের বিক্ষোভের ডাক দিয়েছে বিরোধী দলগুলোর জোট ‘ইন্ডিয়া’। 

শনিবার (১০ অক্টোবর) আলপ্পুঝায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সর্বভারতীয় কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল এই কর্মসূচির ঘোষণা দেন।কে সি বেণুগোপাল বলেন, সংবিধান ও জনগণের ভোটাধিকার সুরক্ষার চলমান আন্দোলনের অংশ হিসেবে আগামী সোমবার (১২ অক্টোবর) রাজধানী দিল্লিতে এই বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। 

এই ইস্যুতে ইতিপূর্বে নিজেদের উদ্বেগের কথা জানাতে জোটের শীর্ষ নেতারা রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন। পাশাপাশি, সোমবার ভারতের প্রধান বিচারপতির সঙ্গেও তাদের দেখা করার কথা রয়েছে।সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে সুরক্ষা দেওয়ার চেষ্টার তীব্র সমালোচনা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে একহাত নেন কংগ্রেসের এই জ্যেষ্ঠ নেতা। 

তিনি অভিযোগ করেন, নির্বাচন কমিশনারকে আড়াল করার এই অপচেষ্টাই মোদি ও শাহের পতনের মূল কারণ হয়ে দাঁড়াবে।   প্রধানমন্ত্রী মোদির কঠোর সমালোচনা করে তিনি দাবি করেন, বিরোধীদের ক্রমবর্ধমান আন্দোলন দেখে মনে হচ্ছে বর্তমান সরকার পতনের দ্বারপ্রান্তে রয়েছে এবং তারা বিরোধীদের ভয় পাচ্ছে। সম্প্রতি ঘোষিত বিক্ষোভ ও আন্দোলন ঠেকাতে দিল্লিতে নজিরবিহীন নিরাপত্তা বলয় ও কড়াকড়ি আরোপ করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।   একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা গড়ে না ওঠা পর্যন্ত কংগ্রেস ও ইন্ডিয়া জোট রাজপথের লড়াই চালিয়ে যাবে বলে সাফ জানিয়ে দেন কে সি বেণুগোপাল। 

এছাড়া কেরালার ভোটার তালিকা সংশোধন (এসআইআর) প্রক্রিয়া নিয়ে দলের কঠোর নজরদারির কথা উল্লেখ করার পাশাপাশি নির্বাচন কমিশনের প্যাডে বিজেপির প্রতীক ফুটে ওঠার মতো সাম্প্রতিক বিতর্কিত বিষয়গুলোর দিকেও সবার দৃষ্টি আকর্ষণ করেন তিনি।  

আজকালের খবর/কাওছার আল হাবীব 








Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft