রবিবার ● ১১ অক্টোবর ২০২৬
ইরান যুদ্ধ বন্ধে সমঝোতার আহ্বান মার্কিন কংগ্রেসম্যানের
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ১১:৪৪ এএম   (ভিজিট : ১৯)
ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ বন্ধে আলোচনার মাধ্যমে একটি সমঝোতায় পৌঁছানোর আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের কংগ্রেসম্যান অ্যাডাম স্মিথ। তিনি মার্কিন প্রতিনিধি পরিষদের সশস্ত্র বাহিনী বিষয়ক কমিটির জ্যেষ্ঠ ডেমোক্র্যাট সদস্য।

শনিবার (১০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে স্মিথ বলেন, সাত মাসেরও বেশি সময় ধরে যুদ্ধ চললেও ট্রাম্প প্রশাসন তার কৌশলগত লক্ষ্য অর্জন করতে পারেনি।

তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের বাস্তবতা উপলব্ধি করার এবং মার্কিন জনগণ ও আঞ্চলিক অংশীদারদের স্বার্থ রক্ষায় সম্ভাব্য বিকল্পগুলো মূল্যায়ন করার সময় অনেক আগেই পেরিয়ে গেছে।

স্মিথের মতে, এই যুদ্ধের যৌক্তিক সমাপ্তি হতে পারে আলোচনার মাধ্যমে একটি চুক্তিতে পৌঁছানো। এ ক্ষেত্রে ২০১৫ সালে ইরানের সঙ্গে সম্পাদিত যৌথ সমন্বিত কর্মপরিকল্পনা (জেসিপিওএ) বা ইরানের পারমাণবিক চুক্তির আদলে একটি সমঝোতার প্রস্তাব দিয়েছেন তিনি।

ওই চুক্তির লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচির ওপর সীমাবদ্ধতা আরোপের বিনিময়ে দেশটির ওপর আরোপিত কিছু নিষেধাজ্ঞা শিথিল করা।

স্মিথের এই বক্তব্য এমন এক সময়ে এল, যখন ইরান যুদ্ধের অবসানে কূটনৈতিক সমাধানের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। তবে তাঁর প্রস্তাবের বিষয়ে ট্রাম্প প্রশাসনের অবস্থান বা এ ধরনের সমঝোতা নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্তের তথ্য হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়নি। সূত্র: আল জাজিরা

আজকালের খবর/বিএস 









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft