আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপনের লক্ষ্যে নীলফামারীর ডিমলায় প্রস্তুতিমূলক ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন, ডিমলার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরানুজ্জামান।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না, ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির উপদেষ্টা অধ্যাপক রইসুল আলম চৌধুরী, সাবেক আহ্বায়ক কমিটির সদস্য অধ্যক্ষ মনোয়ার হোসেন,উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি আরিফুল ইসলাম লিটন, গোলাম রাব্বানী প্রধান, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা মজিবুর রহমান এবং উপজেলা জামায়াতের সেক্রেটারি কাজী রোকনুজ্জামান বকুল, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি উৎপল কান্তি সিং ও সাধারণ সম্পাদক জ্যোতি রায়সহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা প্রিন্ট মিডিয়া ইলেকট্রিক মিডিয়া সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদ্যাপনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
এ সময় পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্টদের সমন্বিতভাবে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় সংশ্লিষ্ট সবাইকে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করার আহ্বান জানানো হয়।
আজকালের খবর/রাশেদুল মিলন