বুধবার ● ৭ অক্টোবর ২০২৬
নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে নিহত ১
প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ৭:৪১ পিএম   (ভিজিট : ৯)
ঢাকা-সিলেট রেলপথে নরসিংদীর রায়পুরা উপজেলার খানাবাড়ি রেলস্টেশন এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে নুর মোহাম্মদ (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহত নুর মোহাম্মদ সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার বাসিন্দা। তিনি স্থানীয় এলাকায় 'রানা বিল্ডার্স প্রাইভেট লিমিটেড'-এ নিরাপত্তাকর্মী (সিকিউরিটি গার্ড) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে খানাবাড়ি রেলস্টেশন এলাকায় ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে তিনি গুরুতর আহত হন। পরবর্তীতে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান, তবে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসে।

এ বিষয়ে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. নাজিম উদ্দিন জানান, নিহতের পরিবারের সদস্যদের ঘটনার বিষয়টি জানানো হয়েছে এবং তারা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আজকালের খবর/কাওছার আল হাবীব






আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft