বুধবার ● ৭ অক্টোবর ২০২৬
নুনগোলায় অসহায় ও অস্বচ্ছল নারীদের মাঝে ছাগল বিতরণ
প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ৬:৪২ পিএম   (ভিজিট : ৭)
বগুড়া সদর উপজেলার নুনগোলা ইউনিয়নে সমাজের অসহায়, বিধবা, প্রতিবন্ধী ও অস্বচ্ছল নারীদের স্বাবলম্বী করে তুলতে ছাগল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা ১১টায় নুনগোলা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ)-এর আর্থিক সহযোগিতায় এবং প্রোগ্রাম ফর ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট (পেসড)-এর বাস্তবায়নে এটি প্রকল্পটির ১১তম পর্যায়ের ছাগল বিতরণ অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রেজাউল করিম বাদশা এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান খোন্দকার মো. মোরতাজুল করিম বাদরু।

এ সময় বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াজেদ, বগুড়া জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আকতার, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রায়হান, নুনগোলা ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ মো. আব্দুর রশিদ বজলু, সাধারণ সম্পাদক শাহ আলম জনি, বিএনপি নেতা শামিম হোসেন ও খালেক, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক বিপুল কর্মকার, সদস্য সচিব শাহিনুর রহমান, স্বেচ্ছাসেবক দলের নেতা বিপুলসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

এছাড়া নুনগোলা ইউনিয়ন পরিষদের প্রশাসক শাকিউল আলম, ইউপির প্রশাসনিক কর্মকর্তা (সচিব), ইউপি সদস্য, হিসাব সহকারী, উদ্যোক্তা, গ্রাম পুলিশ, প্রকল্পের কর্মকর্তা-কর্মচারী এবং ছাগল গ্রহণকারী সুবিধাভোগী নারীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং অসহায় নারীদের আত্মনির্ভরশীল করে তুলতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি ছাগল শুধু তাৎক্ষণিক সহায়তা নয়; সঠিকভাবে লালন-পালনের মাধ্যমে এটি সংশ্লিষ্ট পরিবারের জন্য ভবিষ্যতে আয়ের একটি স্থায়ী উৎস হতে পারে। এর মাধ্যমে নারীরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি পরিবারে নিজেদের ভূমিকা আরও শক্তিশালী করতে পারবেন।

বক্তারা আরও উল্লেখ করেন, সরকারের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থা ও সামাজিক সংগঠনগুলো সমন্বিতভাবে কাজ করলে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমানে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।

আলোচনা সভা শেষে নির্বাচিত অসহায়, বিধবা, প্রতিবন্ধী ও অস্বচ্ছল নারীদের হাতে ছাগল তুলে দেওয়া হয়। ছাগল পেয়ে আনন্দ প্রকাশ করে সুবিধাভোগীরা আয়োজক ও সহযোগী প্রতিষ্ঠানগুলোর প্রতি কৃতজ্ঞতা জানান। পাশাপাশি ছাগলগুলো যথাযথভাবে লালন-পালন করে নিজেদের পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরানোর দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তারা।

আজকালের খবর/কাওছার আল হাবীব






আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft