বুধবার ● ৭ অক্টোবর ২০২৬
কুড়িগ্রামে তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১
প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ৭:২৪ পিএম   (ভিজিট : ৪)
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে চায়ের আড্ডার আড়ালে তরুণীকে আটকে রেখে পালাক্রমে ধর্ষণের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। এ ঘটনায় মোখলেছুর রহমান মিঠু (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে ভুক্তভোগী তরুণীকে উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) সকালে ভূরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে উপজেলার ভূরুঙ্গামারী ইউনিয়নের নলেয়া রশিদ মোড় এলাকা থেকে ওই তরুণীকে উদ্ধার করে পুলিশ।

পুলিশের প্রাথমিক তথ্য ও ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, মুন্সীগঞ্জ জেলার বাসিন্দা ওই তরুণীকে গত ২৫ সেপ্টেম্বর ভূরুঙ্গামারী উপজেলার চর ভূরুঙ্গামারী ইউনিয়নের ইসলামপুর গ্রামের সামাদের ঘাট এলাকায় নিয়ে আসা হয়। সেখানে একটি চায়ের আড্ডার দোকানের আড়ালে নাচ-গানসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড পরিচালনার ব্যবস্থা ছিল।

পুলিশ জানায়, সেখানে আসা তিন তরুণীর মধ্যে দুজন চলে গেলেও ভুক্তভোগী তরুণীটি ওই এলাকায় আটকে পড়েন। অভিযোগ রয়েছে, গত ২৯ সেপ্টেম্বর থেকে সামাদের ঘাটসংলগ্ন কাশফুলের ক্ষেত এলাকায় নিয়ে মোখলেছুর রহমান মিঠু, নাইনুল ইসলাম, লিটন মিয়া, আল আমিন ও ফুল মিয়া ওরফে ফুলবর মিলে তাকে পালাক্রমে ধর্ষণ করেন। এ সময় তার কাছে থাকা ৫ হাজার ৬০০ টাকা ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ারও অভিযোগ করা হয়েছে।

পরবর্তীতে বাড়ি ফেরার মতো কোনো টাকা না থাকায় ভুক্তভোগী তরুণী অভিযুক্তদের কাছে টাকা চাইতে নলেয়া রশিদ মোড়ে যান। সেখানে অভিযুক্তরা টাকা দিতে অস্বীকৃতি জানালে বিষয়টি স্থানীয় লোকজনের নজরে আসে। পরে স্থানীয়রা থানায় খবর দিলে ভূরুঙ্গামারী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তরুণীকে উদ্ধার করে এবং অভিযুক্ত মোখলেছুর রহমান মিঠুকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার মোখলেছুর রহমান মিঠু ভূরুঙ্গামারী উপজেলার নলেয়া রশিদ মোড় এলাকার বাসিন্দা। এ ঘটনায় অভিযুক্ত অন্য ব্যক্তিরা হলেন—নাইনুল ইসলাম, লিটন মিয়া, আল আমিন ও ফুল মিয়া ওরফে ফুলবর। তারা সবাই ভূরুঙ্গামারী উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

এ বিষয়ে ভূরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানান, ভুক্তভোগী তরুণীকে উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। অভিযোগের পূর্ণাঙ্গ তদন্ত সাপেক্ষে জড়িত বাকিদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

আজকালের খবর/কাওছার আল হাবীব






আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft