বুধবার ● ৭ অক্টোবর ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে জয়পুরহাটে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি
প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ৬:৩৬ পিএম   (ভিজিট : ৫)
ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে জয়পুরহাটে জনসচেতনতা সৃষ্টিতে লিফলেট বিতরণ, পরিচ্ছন্নতা অভিযান এবং বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে অ্যানিমেল হেলথ অফিসার অ্যাসোসিয়েশনের (আহজ) উদ্যোগে জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শহরের সবুজ নগর সড়কের বিভিন্ন স্থানে পরিবেশ রক্ষার্থে বৃক্ষরোপণ করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মহিরউদ্দীন, জেলা ভেটেরিনারি অফিসার ডা. মো. রুস্তম আলী, কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপ-পরিচালক ডা. মো. আব্দুল হাকিম এবং আঞ্চলিক প্রাণীরোগ অনুসন্ধান গবেষণাগারের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মামুনুর রশীদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন অ্যানিমেল হেলথ অফিসার অ্যাসোসিয়েশনের (আহজ) সভাপতি এ. এস. এম. মাজহারুল হক (সেনজু), সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান (রকি), জয়পুরহাট সদর থানা কমিটির সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক দিলদার হোসেনসহ অ্যাসোসিয়েশনের অন্যান্য সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে আয়োজকরা নিজ নিজ বাসা-বাড়ি, অফিস ও এর আশপাশ সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং ডেঙ্গু মুক্ত পরিবেশ গড়তে সাধারণ মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানান।

আজকালের খবর/কাওছার আল হাবীব






আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft