শুক্রবার ● ২৩ অক্টোবর ২০২৬
নাগরপুরে কিশোর গ্যাং প্রধান অমিওসহ ৪ জন গ্রেপ্তার
প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ৩:০৭ পিএম   (ভিজিট : ৮১)
​টাঙ্গাইলের নাগরপুরে ‘কিশোর গ্যাং’এর প্রধান এবং একাধিক মামলার আসামি এনাম জাবির অমিওসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে নাগরপুর থানা পুলিশ।

৫ অক্টোবর (সোমবার) রাতে গয়হাটা ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।
   
​সম্প্রতি নাগরপুর থানার একটি বিশেষ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন গ্যাং প্রধান  গয়হাটা গ্রামের আমিনুর রহমানের ছেলে এলাম জাবির ওমিও(২১), আজগর আলীর ছেলে মো: মাসুদ মিয়া (২২), সিরাজুল ইসলামের ছেলে  মো: জীবন হোসেন (২১) ও মানিকগঞ্জ জেলার  কৃষ্ণ পুর ইউনিয়নের দক্ষিণ সাগর হাজীনগর গ্রামের মো: সাইফুল ইসলামের ছেলে মো: জাহিদুল ইসলাম (২০)।

​পুলিশ সূত্রে জানা গেছে, এই কিশোর গ্যাংটি দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, ছিনতাই ও মারামারিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলাও রয়েছে। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে  নাগরপুর থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

​নাগরপুর থানার অফিসার ইনচার্জ  কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম  গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 
এলাকাকে অপরাধমুক্ত রাখতে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

আজকালের খবর/ রাশেদুল মিলন







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft