রবিবার ● ৪ অক্টোবর ২০২৬
কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করার চেষ্টা
প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ৮:০৮ পিএম   (ভিজিট : ৯)
বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা এবং চিন্ময় দাসের মুক্তির দাবিতে কলকাতার বাংলাদেশ মিশন ঘেরাও করার চেষ্টা করেছেন বিক্ষোভকারীরা। শনিবার (৩ অক্টোবর ২০২৬) এই কর্মসূচিকে কেন্দ্র করে মিশনসংলগ্ন এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।

‘বিবেকানন্দ মিশন সেবা প্রতিষ্ঠান’ এবং রাজনৈতিক দল ‘ন্যাশনাল সিটিজেন পার্টি অব ইন্ডিয়া’ (এনসিপিআই)—এর যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। শিয়ালদহ রেলস্টেশন থেকে একটি মিছিল নিয়ে বিক্ষোভকারীরা মিশনের দিকে অগ্রসর হন। মিছিলে বিবেকানন্দ মিশন সেবা প্রতিষ্ঠানের শতাধিক সন্ন্যাসী ও সন্ন্যাসিনী এবং এনসিপিআইয়ের প্রায় ৬০ জন সমর্থক অংশ নেন।

মিছিলটি বাংলাদেশ মিশনের দিকে এগোতে থাকলে মিশন থেকে প্রায় ৩০০ গজ দূরে ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয় কলকাতা পুলিশ। এ সময় বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে সামনে এগোনোর চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাদের ধাক্কাধাক্কি শুরু হয়। উত্তপ্ত পরিস্থিতিতে মিশনসংলগ্ন এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচলও বন্ধ হয়ে যায়।

পুলিশ বিক্ষোভকারীদের মিশনের সামনে যেতে বাধা দিলেও পরবর্তীতে মিশনের অনুমতি সাপেক্ষে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল ভেতরে গিয়ে স্মারকলিপি জমা দেয়। স্মারকলিপিতে মূলত বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা এবং চিন্ময় দাসের মুক্তির দাবি জানানো হয়। স্মারকলিপি জমা দেওয়ার পরও আন্দোলনকারীরা কিছুক্ষণ বিক্ষোভ চালিয়ে যান এবং পরবর্তীতে শান্তিপূর্ণভাবে এলাকা ত্যাগ করেন।

উল্লেখ্য, সম্প্রতি তৃণমূল কংগ্রেস থেকে বেরিয়ে আসা কয়েকজন সাংসদের উদ্যোগে এনসিপিআই গঠিত হয় এবং দলটি বর্তমানে বিজেপি জোটের সঙ্গে যুক্ত। শনিবারের এই কর্মসূচিতে দলটির একাংশও সক্রিয়ভাবে অংশ নেয়।

আজকালের খবর/কাওছার আল হাবীব








Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft