রবিবার ● ৪ অক্টোবর ২০২৬
দুর্গাপূজায় প্রেক্ষাগৃহে আসছে ‘কাট-পিস’
প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ৭:২২ পিএম   (ভিজিট : ১১)
পোশাকশিল্পের ঝুট ব্যবসাকে কেন্দ্র করে তৈরি হয়েছে সিনেমা ‘কাট-পিস’। বানিয়েছেন ইফফাত জাহান মম। গত রোজার ঈদে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করেছিলেন নির্মাতা। শেষ মুহূর্তে সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন। অবশেষে দুর্গাপূজা উপলক্ষে ১৬ অক্টোবর মুক্তি পাচ্ছে কাট-পিস।

পোশাকশিল্পের ঝুট ব্যবসাকে ঘিরে গড়ে ওঠা অর্থ, ক্ষমতা, আধিপত্য ও সংঘাতের জগৎই কাট-পিস সিনেমার গল্পের মূল ভিত্তি। অভিনয় করেছেন সিফাত আমিন শুভ, নানজীবা তোরসা, ইমরান আহমেদ সওদাগর, বাপ্পী আশরাফ, সাইফুল কবির, এলিনা শাম্মীসহ আরও অনেকে। পরিচালনার পাশাপাশি সিনেমাটি প্রযোজনা করেছেন ইফফাত জাহান মম।

কাট-পিস সিনেমা নিয়ে ইফফাত জাহান মম বলেন, ‘গার্মেন্টসের ঝুট ব্যবসা আমাদের শহরের খুব পরিচিত একটি বাস্তবতা। কিন্তু এই ব্যবসার ভেতরের মানুষ, তাদের অর্থনৈতিক ও ক্ষমতার সম্পর্ক এবং সেই জগতের সংঘাতকে মূলধারার সিনেমার গল্প হিসেবে তুলে ধরার জায়গাটা আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে। সেই জায়গা থেকেই কাট-পিস নির্মাণের শুরু।’

কাট-পিস তোরসা অভিনীত তৃতীয় সিনেমা। মুক্তির হিসেবে এটি হতে যাচ্ছে অভিনেত্রীর প্রথম সিনেমা। তোরসা বলেন, ‘কাট-পিস আমার তৃতীয় সিনেমা। কিন্তু এটি প্রথম মুক্তি পাচ্ছে। তাই এই সিনেমা নিয়ে খুব এক্সসাইটেড আমি। এখানে আমার চরিত্রের নাম মালা। যাকে দেখলে মনে হবে পাশের বাড়ির মেয়ে।’

সিফাত আমিন শুভরও বড় পর্দায় অভিষেক হচ্ছে কাট-পিস দিয়ে। তাই সিনেমাটি নিয়ে দারুণ উচ্ছ্বসিত এই অভিনেতা। শুভ বলেন, ‘ঝুটপট্টি ও ঝুট ব্যবসাকে কেন্দ্র করে সংঘর্ষ সবার কাছেই পরিচিত। মিরপুরে থাকার কারণে এই বিষয়টি আমার খুব চেনাজানা। অভিনয়ের ক্ষেত্রে সেই অভিজ্ঞতা কাজে লাগানোর চেষ্টা করেছি। সত্য ঘটনা অবলম্বনে তৈরি না হলেও গল্পটি অনেকের কাছে পরিচিত মনে হবে।’

আজকালের খবর/আতে










Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft