রবিবার ● ৪ অক্টোবর ২০২৬
‘মোহাব্বত’ ঈদে ঢাকা-ইসলামাবাদ একযোগে মুক্তি পাবে
প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ৭:১১ পিএম   (ভিজিট : ১০)
সবশেষ দুই ঈদে ‘প্রিন্স’ ও ‘রকস্টার’ সিনেমা দিয়ে দর্শকের প্রত্যাশা মেটাতে পারেননি তারকা অভিনেতা শাকিব খান। তাই বক্স অফিসে নতুন করে ঝড় তুলতে আগামী বছরের দুই ঈদের দিকেই এখন তাকিয়ে আছেন তাঁর ভক্তরা। সব ঠিক থাকলে হিমেল আশরাফ-আরশাদ আদনান-শাকিব খান ত্রয়ীর তৃতীয় সিনেমায় দেখা যাবে এই তারকাকে। ছবিটি আর্ন্তজাতিকভাবে ঢাকা-ইসলামাবাদের প্রেক্ষাপটে ঈদুল আজহায় মুক্তির লক্ষ্যে নির্মিত হবে।

এরআগে এই ত্রয়ীর ‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’ সিনেমা মুক্তি পায়। এবারের সিনেমাটির নাম ‘মোহাব্বত’। এরপর শাকিব নিয়মিত কাজ করলেও নির্মাতা হিমেল ও প্রযোজক আরশাদ আদনান কিছুদিন বিরতিতে ছিলেন। অবশেষে মোহাব্বত দিয়ে আবারও একসঙ্গে বড় পর্দায় ফিরছেন এই ত্রয়।

গত বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় একটি থিমেটিক পোস্টার প্রকাশের মাধ্যমে মোহাব্বত সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। এখনই সিনেমার গল্প বা অন্য অভিনয়শিল্পীদের নিয়ে মুখ খুলতে নারাজ নির্মাতা। তবে পোস্টারটি শেয়ার করে হিমেল আশরাফ লিখেছেন, ‘কখনো কখনো ভালোবাসার সঙ্গে জড়িয়ে থাকে মূল্য, প্রতিশ্রুতি আর লড়াই। মোহাব্বত—এক নতুন গল্পের, এক নতুন যাত্রার শুরু। দেখা হবে আগামী কোরবানির ঈদে।’

নতুন এই সিনেমায় শাকিবের সঙ্গে সম্ভাব্য নায়িকা হিসেবে পাকিস্তানি কোনো অভিনেত্রীকে দেখা যাওয়ার সম্ভাবনা আছে, সে লক্ষ্যে গত কয়েক মাস একাধিক বৈঠকও হয়েছে। এমনটা হলে নব্বই দশকের পর ফের ঢাকার সিনেমা কোনো পাকিস্তানি নায়িকাকে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। এ নিয়ে প্রযোজনা প্রতিষ্ঠান কিছু বলেনি। যদিও পোস্টারে নায়িকার ফ্রক ডিজাইন পাকিস্তানের বলেই জানিয়েছেন দেশটির একাধিক সাংবাদিক।

আজকালের খবর/আতে










Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft