শুক্রবার ● ২৩ অক্টোবর ২০২৬
দৌলতপুরে যুবককে হত্যার অভিযোগ
প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ২:৩০ পিএম   (ভিজিট : ১২৫)
কুষ্টিয়ার দৌলতপুরে পারিবারিক বিরোধের জেরে রাসেল হোসেন (৩৮) নামে এক যুবক নিহত হয়েছেন। স্থানীয়দের অভিযোগ, তার ছোট ভাই ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে আহত করেন। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে এ অভিযোগ অস্বীকার করা হয়েছে। 

শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যার দিকে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের তাজপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাসেল হোসেন ওই গ্রামের আহাদ আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাসেল হোসেন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে। মাদক সেবনের জন্য টাকা চাওয়া নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে তার প্রায়ই কথা-কাটাকাটি ও বিরোধ হতো। ঘটনার দিন বিকেলেও এ বিষয় নিয়ে রাসেলের সঙ্গে তার ছোট ভাই ইমরান হোসেন রাজুর (২৮) কথা-কাটাকাটি হয়।

স্থানীয়দের দাবি, একপর্যায়ে উত্তেজনার মধ্যে ইমরান ধারালো দা দিয়ে রাসেলকে আঘাত করেন। এতে তার পা ও পেটে গুরুতর জখম হয়। পরে পরিবারের সদস্যরা তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

তবে নিহতের মা রাশেদা খাতুন এ অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, বাঁশ কাটার সময় হাত থেকে হাসুয়া ছুটে গিয়ে রাসেলের পায়ে গুরুতর জখম হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। তিনি আরও বলেন, রাসেল নেশাগ্রস্ত ছিলেন এবং দুর্ঘটনার পর দ্রুত তার শারীরিক অবস্থার অবনতি ঘটে।

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। 

এদিকে, মাত্র তিন দিনের ব্যবধানে দৌলতপুরে তিনটি হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্থানীয়দের কেউ কেউ উদ্বেগ প্রকাশ করে পুলিশের নজরদারি ও কার্যক্রম আরও জোরদারের দাবি জানিয়েছেন।



আজকালের খবর/রাশেদুল মিলন 







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft