পোষা বিড়ালের স্বাস্থ্য সুরক্ষা ও বিভিন্ন প্রাণঘাতী রোগ প্রতিরোধ নিশ্চিত করতে বগুড়ায় অনুষ্ঠিত হল ‘ফ্রি ক্যাট ফ্লু ভ্যাকসিনেশন ক্যাম্পেইন ২০২৬’। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে শহরের শিববাড়ি ভান্ডারী সিটিতে ব্যতিক্রমী টিকাদান কর্মসূচির আয়োজন করা হয়।
‘ডক্টর সাইদুল ইসলাম ভেট. কেয়ার’-এর সার্বিক আয়োজনে অনুষ্ঠিত এই ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য ছিল পোষা বিড়ালের প্রয়োজনীয় টিকাদান সম্পর্কে মালিকদের মাঝে সচেতনতা তৈরি এবং বিনামূল্যে ভ্যাকসিন সেবা প্রদান করা।
ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বগুড়ার জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কাজী আশরাফুল ইসলাম।
এতে সভাপতিত্বে করেন ডা. মো. সাইদুল ইসলাম, ভেটেরিনারি সার্জন জেলা ভেটেরিনারি হাসপাতাল গোলাবাড়ি বগুড়া। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা ভেটেরিনারি হাসপাতালের ভেটেরিনারি অফিসার ডা. মো. সোহেল আলম খান এবং বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা ডেইরি খামারি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শেখ তাহা উদ্দিন নাহিন।
অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন- বগুড়া সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রায়হান। এতে সভাপতিত্ব করেন জেলা ভেটেরিনারি হাসপাতাল (গোলাবাড়ি) শাখার ভেটেরিনারি সার্জন ডা. মো. সাইদুল ইসলাম।
আলোচনা পর্বে বক্তারা বলেন, পোষা বিড়ালের রেবিস (জলাতঙ্ক) ও অন্যান্য সংক্রামক রোগ প্রতিরোধে নিয়মিত টিকাদান অত্যন্ত জরুরি। প্রাণী স্বাস্থ্যের সুরক্ষার পাশাপাশি জনস্বাস্থ্য ঝুঁকিমুক্ত রাখতে এ ধরনের সামাজিক ও সচেতনতামূলক উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আয়োজকরা জানান, ভবিষ্যতে পোষা প্রাণীদের কল্যাণে এই ধরনের বিনামূল্যে সেবা কার্যক্রম অব্যাহত থাকবে।
আজকালের খবর/বিএস